বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ২৫, ২০০৯
রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা গরু হাটে আনন্দমেলার নামে প্রকাশ্যে চলছে জুয়া ও নগ্ন নাচের মহোৎসব । জানা যায় -মতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রশাসনের প্রত্য সহযোগিতায় চলছে জুয়া আর নগ্ন নাচ ।
অভিযোগ রয়েছে – থানা প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্যে জুয়া খেলার মাধ্যমে প্রতিদিন প্রায় লাধিক টাকার আদান প্রদান হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।মেলায় সার্কাসের আড়ালে চলছে ভ্যারাইটি শো’র নামে প্রকাশ্যে নগ্ন নাচ।
ফলে এলাকার স্কুল –কলেজগামী কমবয়সী ছোট ছেলেরা আকৃষ্ট হচ্ছে যা তাদের নৈতিক অবয় নিয়ে আসবে বলে মনে করছেন এলাকার সূধীজনেরা । খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ই ডিসেম্বর থেকে নওহাটা গরু হাটে মাসব্যাপী আনন্দমেলা শুরু হয়েছে।
প্রথম দু’একদিন মেলা চলার পর সার্কাস এবং ভ্যারাইটি শো’র নামে চলতে থাকে প্রকাশ্যে নগ্ন নাচ এবং জুয়া খেলার মহাউৎসব। পাশাপাশি চলতে থাকে র্যাফল ড্র,র নামে অবৈধ লটারীর জমজমাট আসর।
স্থানীয়দের অভিযোগ জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই প্রকাশ্যে চলছে র্যাফল ড্র’ এর মাধ্যামে মেলা কমিটি প্রতিদিন প্রায় লাধিক টাকা আয় করছে বলে জানা যায় । যার কোন অংশই সরকারী খাতে জমা হচ্ছে না। এছাড়া মেলায় প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ ল টাকার জুয়া খেলা হয়ে থাকে।
স’ানীয় সাধারন মানুষ রেডটাইমস বিডিকে জানায় -তাদের বিরুদ্ধে কোন ব্যক্তির কিছু বলা সম্ভব নয়। জুয়া এবং প্রকাশ্যে নগ্ন নাচে সয়ং থানার ওসিসহ কর্মকর্তারা টহলের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে।
মদনহাটি গ্রামের বিভিন্ন ব্যবসায়ীরা রেডটাইমস বিডিকে জানায়, প্রতিদিন মেলার নামে যে বেহায়াপনা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করা না হলে যুবসমাজকে রা করা কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য , রাজশাহীর বিভিন্ন উপজেলার মধ্যে নওহাটা একটি শিা নগরী হিসেবে পরিচিত।
এখানে কয়েকটি মাদ্রাসা, গার্লস স্কুল, উচ্চবিদ্যালয়সহ মহিলা কলেজ এবং ডিগ্রী কলেজ রয়েছে। এ ধরনের এলাকায় প্রকাশ্যে নগ্ন নাচ এবং জুয়ার আসর যেভাবে শুরু হয়েছে তাতে স্কুল কলেজগামী কোমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।
অপরদিকে বখাটেদের উৎপাতে ছাত্রীদের স্কুল-কলেজ যাওয়া দূরহ হয়ে পড়ছে।রাজশাহী-৩ আসনের এমপি মেরাজ উদ্দীন মোল্লা বলেন, নওহাটা গরুহাটে আনন্দমেলার নামে যে সমস্ত কর্মকান্ড চলছে তা আমার অজানা এবং সে সমন্ধে আমি কিছু বলতে পারব না এ মেলাকে আমি সমর্থন করি না।
এ ব্যাপারে পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রেডটাইমস বিডিকে জানায় – আনন্দমেলায় জুয়া খেলা প্রথম দিকে চললেও সেটা বন্ধ করে দেয়া হয়েছে এবং নগ্ন নাচের অভিযোগটা হচ্ছে সেটা মিথ্যা।
স্থানীয় সুধিসমাজ আনন্দমেলার নামে যে অশ্লীল ব্যহায়াপনা নৃত্য এবং প্রকাশ্যে জুয়া খেলা চলছে তা অবিলম্বে বন্ধ করে যুবসমাজকে রা করার জন্য সকল পর্যায়ে ব্যক্তিদের প্রতিহত করার আহবান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম