বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ২৫, ২০০৯
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছে। এরমধ্যে সিরাজগঞ্জ-বগুড়া সড়কে ২ জন এবং নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ১ জন নিহত হয়।
নিহতরা হলো বেলকুচি উপজেলার বানিয়াগাতি গ্রামের আকলিমা (১৪), শাহজাদুপর উপজেলার নুকালিয়া গ্রামের জরিনা (৬০) এবং পাবনা জেলার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামের শিরিন (১৬)। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের পাচলিয়াতে একটি ট্রাক একটি রিক্সাভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়।
পরে পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায়। এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শাহজাদপুরের সিলন্দায় ট্রাকের চাপায় ১ জন মহিলা ঘটনাস্থলেই নিহত হয়।
রাস্তা পার হবার সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে ও শাহজাদপুর থানায় পৃথক মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম