বিজ্ঞাপন



আর্কাইভ



আবহাওয়া: ঢাকা

আবছায়া 30°C আবছায়া
শনি বৃষ্টির সম্ভাবনা
32/25
রবি ঝড়ের সম্ভাবনা
33/26
সোম বৃষ্টির সম্ভাবনা
34/26

Added on ডিসেম্বার ২৬, ২০০৯

পাকিস্তানে বিমান হামলায় ১০ জন নিহত

পাকিস্তানে বিমান হামলায় ১০ জন নিহত thumbnail

পাকিস্তান বাহিনীর বিমান হামলায় উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ওরকাজাই উপজাতি এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ওরাকজাই এলাকার একটি জঙ্গি আস্তানায় পাকিস্তানি জঙ্গি বিমান এ হামলা চালায়।

খবর বিবিসি অনলাইনের। পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, বিমান হামলায় নিহত সবাই সন্দেহভাজন জঙ্গি। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৪টি শিশু রয়েছে।

এ হামলায় ওরাকজাইয়ের একজন গোত্রপ্রধানের বসতভিটা ধ্বংস হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে সর্বাত্মক সেনা অভিযান শুরু করেছে। সেনা কর্তৃপক্ষ মনে করে, ওরাকজাই এলাকায় বহু জঙ্গি আত্মগোপন করে আছে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে ওরাকজাই এলাকা থেকে প্রায় ৪০ হাজার বেসামরিক নাগরিক বাড়ি ঘর ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছে। সেখানে জরুরিভিত্তিতে মানবিক সাহায্যের প্রয়োজন।









এ সম্পর্কিত আরো সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জ


সর্বশেষ সংবাদ শিরোনাম

এ সম্পর্কিত খবর

ফেসবুক সাময়িকভাবে বন্ধ thumbnail ফেসবুক সাময়িকভাবে বন্ধ

নিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]

আরও খবর

বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থন thumbnail বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থন

অর্থনীতি

অর্থনীতি অর্থনীতি সম্পর্কিত খবর

চিঠিপত্র

চিঠিপত্র পাঠকের চিঠি

আরও সংবাদ শিরোনাম