বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ৩০, ২০০৯
আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঈশা খাঁ পরিবহন সার্ভিসের (ময়মনসিংহ-জ-১১-০০১৬)একটি বাস খাদে পড়ে গেলে ১২ জন প্রাণ হারায়। ‘তায়েফ’ নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে খাদের ভেতরে উল্টে পড়ে। এ সময় বাসে থাকা ৪০-৫০ জন যাত্রী ভেতরে আটকা পড়েন।
এই ঘটনায় এখন পর্যন্ত দুইজন মহিলাসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি বেলা ১২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তাড়াইলের উদ্দেশে রওনা দেয়। আহত ৩২ জনর মধ্যে ১৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাড়াইল উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে অন্ধকারে উদ্ধারকাজ চালাতে অসুবিধা হচ্ছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন তাড়াইল উপজেলার বড়ুহা গ্রামের সোহাগ (৪৫), একই গ্রামের আজিজুল (৩৫), শিমুলহাটি গ্রামের চাঁন মিয়া (৪৫) ও ধলা গ্রামের বজলু (৩৫)।
এ প্রতিবেদন লেখার সময় ভেতরে আরও অন্তত ৫-৭ জন যাত্রী আটকে ছিলেন।
News Hours BD/29/12/09
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম