বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ৩১, ২০০৯
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করবেন। আগামী ৩ জানুয়ারি আদালত খুললে ওই দিনই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর দেওয়া হবে। স্বাক্ষরের পর লাল খামে ভরে ওই পরোয়ানা পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের বিষয়ে আইনগত জটিলতা দেখা দিলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দুপুর ১২টায় আইন মন্ত্রণালয়ে এক বৈঠক হয়।
আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা হলেও শীতকালীন ছুটি থাকায় আদালত মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করতে পারেননি।
আসামিদের ফাঁসি কবে নাগাদ কার্যকর করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জেল কোড অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারির দিন থেকে পরবর্তী ২১ থেকে ২৮ দিনের মধ্যে আসামিদের দণ্ড কার্যকর করা হয়।
১৯ নভেম্বর ঐতিহাসিক এই রায়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দী পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ইউএনবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম