বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ৩১, ২০০৯
দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রীসভার ৫১ তম বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা কমিটি।
বৈঠকে এছাড়াও আরো দুটি বিষয় অনুমোদন করা হয়।
যার মধ্যে রয়েছে, স্মল এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি) কে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী কোম্পানি অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড গঠন ও বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধির নীতিমালা- ২০০৮ সংশোধন।
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার ৫১ তম বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। এরপূর্বে বেলা সাড়ে ১২ টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সভায় মন্ত্রী সভার সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই ঘন্টার অধিক সময় ধরে চলা বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বৈঠকে ভারতের সাথে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকালে এ ব্যাপারে কোন চুক্তি হচ্ছে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।
বৈঠকে এছাড়াও বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে ২০০৮ সালের নীতিমালায় সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি মেটাতে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ অবারিত করে দেয়ার পরামর্শ দিয়েছেন।
এ লক্ষ্যে আগ্রহীদের গ্যাস, ডিজেল, পেট্রোল ও ফার্নিস ওয়েলের দাম নির্ধারণ পূর্বক বিনিয়োগের সুযোগ করে দেয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সোলার প্লান্ট স্থাপনের পরামর্শ দেন।
বৈঠকে অনুমোদিত অপর প্রকল্পটি ইতিপূর্বে গত ৩১ আগষ্টের মন্ত্রীসভা কমিটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছিলো। বুধবার এটির চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।
প্রসঙ্গত, জনগনের আয় ও কর্মসংস্থান বাড়াতে অগ্রণী ব্যাংক ১৯৯৬ সাল থেকে ময়মনসিংহ ও ফরিদপুরের ৪০ টি উপজেলায় নরওয়ের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছিলো। ইতিপূর্বে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে।
তাই প্রকল্পটি পুনরায় অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবসিডিয়ারি কোম্পানির আওতায় শুরু করতে “অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড গঠনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
যেটি এসএমই ফাইন্যান্সিং ব্যাংক হিসেবে পরিচালিত হবে। এটির রেট অব ইন্টারেস্ট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে। পর্যায়ক্রমে এর কার্যক্রম সারাদেশে বিস্তৃতি ঘটানো হবে বলেও প্রেস সচিব জানান।
তথ্যসূত্র: রেডটাইমস বিডি ডটকম
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধিনিউজ আওয়াস বিডি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ১৬ জনের সলিল সমাধি হয়েছে। পার্শ্ববর্তী বাজারের লোকজনের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে প্রায় ৩০ জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো- [...]
আরও খবর
২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম