বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on ডিসেম্বার ৩১, ২০০৯
ত্রিদেশীয় ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকায় শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের নাম দেখা যাবে, এমনটা মোটামুটি নিশ্চিতই ছিল। আজ বৃহস্পতিবার কেবল আনুষ্ঠানিক ঘোষণাটি এল। দেড় বছরের বিরতি আর আইসিএলের ঘটনাপ্রবাহ পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ্এলেন শাহরিয়ার নাফীস আর আফতাব আহমেদ। এর বাইরে তিন জাতি ক্রিকেটের দলে চমক বলতে তরুণ পেসার শফিউল ইসলামের অন্তর্ভুক্তি। ঘরোয়া ক্রিকেটে অব্যাহত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই তরুণ বোলার।
কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে নির্বাচকেরা ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। ২৯ ডিসেম্বর ওই দলটিকে সংক্ষিপ্ত করে ১৪ জনে নামিয়ে নিয়ে আসা হয়। তখন পর্যন্ত অধিনায়ক হিসেবে গণনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ঘোষিত দলে মাশরাফিকে রাখেননি নির্বাচকেরা। ইনজুরি থেকে আরও সময় নিয়ে তাঁর ফিরে আসার পক্ষেই নির্বাচকদের এ সিদ্ধান্ত। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
ঘোষিত বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও শফিউল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম