বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on জানুয়ারী ১০, ২০১০
নিউজ আওয়ার্স বিডি ডেস্ক:১০ জানুয়ারি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দলীয় নেত্রী ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার কথা ভুলে যান। কিন্তু বিরোধী দলে গেলে সব মনে পড়ে, এমনকি আমাদেরও মনে করিয়ে দেন।’ বিভিন্ন বিষয় মনে করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব সমস্যা হয়নি। আমার আগে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। তখন সমস্যার সমাধান করেননি কেন?’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রোববার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রসঙ্গত, বেগম জিয়া গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফরের সফলতা কামনা করে দেশের স্বার্থে টিপাইমুখ বাঁধ নির্মাণে না করতে, পানির ন্যায্য হিস্যা আদায়, বাণিজ্য ঘাটতি নিরসন, বাংলাদেশী টেলিভিশন চ্যানেল ভারতে দেখার অনুমোদন দেওয়া, ছিটমহল, সীমানা নির্ধারণ, এশিয়ান হাইওয়ের নামে করিডর না দেওয়া ও সর্বোপির প্রাণ-পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে সরকারের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ: চার দিনের ভারত সফর উপলক্ষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর সফর শুরু হবে। কাল তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
ফেসবুক সাময়িকভাবে বন্ধনিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ [...]
আরও খবর
বিএনপি’র হরতালে জোটের দুই শরিকের সমর্থনঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম