বিজ্ঞাপন



আর্কাইভ



আবহাওয়া: ঢাকা

আবছায়া 30°C আবছায়া
মঙ্গল বৃষ্টির সম্ভাবনা
33/26
বুধ ঝড়ের সম্ভাবনা
33/26
বৃহস্পতি ঝড়ের সম্ভাবনা
33/26

Added on মে ১৪, ২০১০

খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস: রাজস্ব বোর্ড এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস: রাজস্ব বোর্ড এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে বিএনপি thumbnail

নিউজ আওয়ার্স বিডি:
খালেদা জিয়ার কর সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। তা না হলে আয়কর আইনের ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগে জাতীয় রাজস্ববোর্ড ও সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তারা।
বৃহস্পতিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কালো টাকা সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য বেআইনি ও উদ্দেশ্যমূলক। খালেদা জিয়ার কোনো কালো টাকা নেই। খালেদা জিয়ার বৈধ টাকা যা অপ্রদর্শিত ছিল, তা সরকারের ঘোষণার আলোকে প্রদর্শন করেই কর দিয়েছেন। এ নিয়ে সরকারি দল তথা প্রধানমন্ত্রী অযথা বির্তক করে ধুম্রজাল সৃষ্টি করছেন।
তিনি
বলেন, এ মিথ্যাচারের বিরুদ্ধে মানহানির মামলা করে মান রক্ষা করতে চাই না। তবে আয়কর আইনের ১৬৩ ধারা লঙ্ঘন করে খালেদা জিয়ার আয়কর সংক্রান্ত গোপন তথ্য পাচার করায় এবং প্রভাব খাটিয়ে এ তথ্য ছিনিয়ে নেয়ায় জাতীয় রাজস্ববোর্ড ও সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে রবীন্দ্রনাথ প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের প্রতিবাদে খোন্দকার দেলোয়ার বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক বিরল দিকপাল। তাকে নিয়ে কুবির্তকের প্রশ্নই ওঠে না। অথচ এ বিষয়ে তার বক্তব্য ভিন্নভাবে ব্যাখ্যা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাদের সাম্প্রদায়িক বলেছেন। এটা ঠিক নয়।
নিজেকে অসাম্প্রদায়িক দাবি করে তিনি বলেন, কবি রবিন্দ্রনাথের পাশাপশি জাতীয় কবি নজরুল ইসলাম ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নামেও প্রতিষ্ঠান করার কথা বলেছিলাম।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩১৩ জন চিকিৎসককে চাকরিচ্যুত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বিষয়ক এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, একগুঁয়ে সিদ্ধান্ত নিয়ে সরকার এভাবে চিকিৎসকদের চাকরিচ্যুত করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাউকে চাকরি দিতে চাইলে নতুনভাবে দেয়া উচিত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
অপ্রদর্শিত টাকার আয়কর দিয়ে খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন উল্লেখ করে আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া একটি কালো টাকাও সাদা করেননি। তিনি যদি কালো টাকা সাদা করতেন, তাহলে জাতীয় রাজস্ববোর্ডই তার বিরুদ্ধে মামলা করতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো টাকার মালিক আখ্যায়িত করে আহমেদ আজম খান বলেন, ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। সুতরাং কালো টাকার মালিক শেখ হাসিনা, খালেদা জিয়া নন।









এ সম্পর্কিত আরো সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জ


সর্বশেষ সংবাদ শিরোনাম

এ সম্পর্কিত খবর

নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি thumbnail নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি

নিউজ আওয়াস বিডি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ১৬ জনের সলিল সমাধি হয়েছে। পার্শ্ববর্তী বাজারের লোকজনের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে প্রায় ৩০ জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো- [...]

আরও খবর

২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ thumbnail ২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

অর্থনীতি

অর্থনীতি অর্থনীতি সম্পর্কিত খবর

চিঠিপত্র

চিঠিপত্র পাঠকের চিঠি

আরও সংবাদ শিরোনাম