বিজ্ঞাপন



আর্কাইভ



আবহাওয়া: ঢাকা

আবছায়া 30°C আবছায়া
মঙ্গল বৃষ্টির সম্ভাবনা
33/26
বুধ ঝড়ের সম্ভাবনা
33/26
বৃহস্পতি ঝড়ের সম্ভাবনা
33/26

Added on জুন ৮, ২০১০

নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি

নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি thumbnail

নিউজ আওয়াস বিডি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ১৬ জনের সলিল সমাধি হয়েছে। পার্শ্ববর্তী বাজারের লোকজনের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে প্রায় ৩০ জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো- বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সপ্না বেগম (১২), ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝরনা বেগম (১৪), সপ্তম শ্রেণীর ছাত্রী হাসি বেগম (১৪), দশম শ্রেণীর ছাত্রী মালামণি (১৮), ধর্মপাশা পাইকরহাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ফজল হকের স্ত্রী নবীজা বেগম (৩৫), আব্দুস সালামের ছেলে নুপুর (১), নুরুল ইসলামের স্ত্রী পোশাকের মা (৩৬), দ্বীন ইসলামের ছেলে রাহুল মিয়া (৫ মাস), মেয়ে আকলিমা (১), ফজল হকের ছেলে বাবু (৫), নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (১) এবং নুরুল ইসলামের স্ত্রী রোকেয়া আক্তার (৩৫)।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, সকালে একটি ইঞ্জিনচালিত নৌকা উপজেলার বালিজুড়ি গ্রাম থেকে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ শতাধিক যাত্রী নিয়ে বাদশাগঞ্জ বাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি শৈলচাপড়া হাওরে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এ সময় যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠার চেষ্টা করলেও শিশু ও স্কুল ছাত্রীসহ ১৬ জন ঘটনাস্থলেই মারা যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে নৌকায় থাকা যাত্রীদের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে আসে। পাঁচ শতাধিক মানুষের এক ঘণ্টার উদ্ধার প্রচেষ্টায় নিহত ও আহতদের উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের বয়স ১৪ বছরের নিচে। স্মরণকালের এ ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









এ সম্পর্কিত আরো সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জ


সর্বশেষ সংবাদ শিরোনাম

এ সম্পর্কিত খবর

নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি thumbnail নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধি

নিউজ আওয়াস বিডি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ১৬ জনের সলিল সমাধি হয়েছে। পার্শ্ববর্তী বাজারের লোকজনের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে প্রায় ৩০ জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো- [...]

আরও খবর

২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ thumbnail ২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

অর্থনীতি

অর্থনীতি অর্থনীতি সম্পর্কিত খবর

চিঠিপত্র

চিঠিপত্র পাঠকের চিঠি

আরও সংবাদ শিরোনাম