বিজ্ঞাপন
আর্কাইভ
আবহাওয়া: ঢাকা



Added on জুলাই ৮, ২০১০
নিউজ ডেক্স:
জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল দেশের ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে। এসব কলেজে এ শিক্ষাবর্ষে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করা যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় তা কার্যকর করবে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের সমন্বয় ও কার্যকর মান নিশ্চিতকরণ পদ্ধতি প্রবর্তনকারী শীর্ষ সংস্থা জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিলের প্রথম সভায় এ সুপারিশ করা হয়েছে। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের মেয়াদ এক বছরের স্থলে পূর্বের মতো দু’বছর করার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সাল পর্যন্ত এ কোর্সের মেয়াদ দু’বছর ছিল। সভায় একটি জাতীয় শিক্ষক শিক্ষার মান নির্ধারণী কমিটি এবং ১০টি পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মানসম্মত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, পর্যায়ক্রমিক প্রশিক্ষণই মানসম্মত শিক্ষক হওয়ার উপযুক্ত পন্থা। তিনি দেশ ও জাতির স্বার্থে এ দেশের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও মান বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন। সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক, সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক, এসইএসডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
সর্বশেষ সংবাদ শিরোনাম
এ সম্পর্কিত খবর
নৌকাডুবি: সুনামগঞ্জে ১৬ জনের সলিল সমাধিনিউজ আওয়াস বিডি:
সুনামগঞ্জের ধর্মপাশায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ১৬ জনের সলিল সমাধি হয়েছে। পার্শ্ববর্তী বাজারের লোকজনের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৯০ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে প্রায় ৩০ জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পার্শ্ববর্তী শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো- [...]
আরও খবর
২১৯০ জনকে নিয়োগ দিতে সুপারিশ করে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশঅর্থনীতি
অর্থনীতি সম্পর্কিত খবরচিঠিপত্র
পাঠকের চিঠিআরও সংবাদ শিরোনাম