News Hours BD Bangla » প্রযুক্তি

ফেসবুক সাময়িকভাবে বন্ধ
নিউজ আওয়াস বিডি: সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। বিটিসিএল, ম্যাংগো ও ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন এ বিষয়টি নিশ্চিত করেছে।

জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ নিউজ আওয়াস বিডিকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কিছু কার্টুন ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল। এসব কার্টুন যাতে প্রকাশ না হতে পারে, সে কারণে বিটিআরসি এর শাখা লিংকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তা করতে না পারায় সরাসরি ফেসবুকই সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার কবে নাগাদ ফেসবুক চালু করা হবে, জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, শাখা লিংকগুলো বন্ধ করার পর ফেসবুক খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ফেসবুক চালু করা হয়। বর্তমানে সারা বিশ্বের এর ব্যবহারকারী ৪০ কোটির বেশি। বাংলাদেশে নয় লাখ লোক ফেসবুক ব্যবহার করে।

সবচেয়ে দ্রুতগতির ট্রেন ছোটালো চীন
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চালু করেছে চীন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম তাদের দুটি ট্রেন শনিবার সাড়ে ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়েছে মাত্র তিন ঘণ্টায়।

মধ্য চীনের উহান শহর এবং দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংঝউ পর্যন্ত এ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে এ রুটে গত ৯ ডিসেম্বর ট্রেন চালিয়েছিল চীন। তখন তার গতি উঠেছিল ঘণ্টায় ৩৯৪ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত।

শনিবার সকাল ৯টার দিকে উহান রেল স্টেশন এবং গুয়াংঝউ নর্থ রেল স্টেশন থেকে দুটি ট্রেন যাত্রা করে তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছায়। এর আগে এ পথ পাড়ি দিতে লাগতো ১০ ঘণ্টার বেশি।

গুয়াংঝউয়ে পর্যটন ও বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে সিয়ানিং নগরীর ৬০০ সদস্যের একটি প্রতিনিধি দল শীতের সকালের ১০টার দিকে সিয়ানিং নর্থ স্টেশন থেকে এর একটি ট্রেনে চড়ে। দুই ঘণ্টার মাথায় ট্রেনটি গুয়াংঝউ পৌঁছানো মাত্রই তাদের শীতের কোট খুলে ফেলতে। কারণ সেখানে তখন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, সময় মধ্য দুপুর।

প্রতিনিধিদলের একজন সিয়ানিংয়ের ইয়ায়োচি হোটেলের ম্যানেজার জেং জেংজিন বার্তাসংস্থা সিনহুয়াকে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন এ সার্ভিস চালুর অপেক্ষায় ছিলাম। আগে এ পথ আসতে ১০ ঘণ্টার বেশি সময় লাগতো। অতিরিক্ত যাত্রী আর দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে পড়তাম আমরা।”

“খুব আরামদায়ক ও দ্রুত ভ্রমণ করতে পারা সত্যিই সুখবর,” বলেন তিনি।

সার্ভিসটি নিয়মিত হতে থাকায় পার্ল রিভার ডেল্টা ও সিয়ানিংয়ের মতো স্বল্পোন্নত এলাকার মধ্যে সহযোগিতা ঘনিষ্ঠ হওয়ার আশা ব্যক্ত করেন জিংনিংয়ের এই হোটেল ম্যানেজার।

উহান-গুয়াঝং উচ্চগতির রেললাইনের নকশা করার দায়িত্বে থাকা প্রকৌশলী জু ফাংলিয়াং জানান, ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির ট্রেন চলাচলের লক্ষ্যে ২০০৪ সালে গুয়াংডং প্রদেশের গুয়াঝউ থেকে শেনঝেন পর্যন্ত রেললাইন নির্মাণ করা হয়েছিল। গত পাঁচ বছরে সে লাইনের উন্নয়ন করে তার দ্বিগুণ গতির ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

বর্তমানে গড়পড়তা উচ্চগতিসম্পন্ন ট্রেনের মধ্যে জাপানে ঘণ্টায় ২৪৩ কিলোমিটার, জার্মানিতে ২৩২ কিলোমিটার এবং ফ্রান্সে ২৭৭ কিলোমিটার গতির ট্রেন চলাচল করছে।

এবার রিয়েল টাইমে ঝুঁকছে ইয়াহুও
গুগলের পর এবার সার্চ ইঞ্জিন ইয়াহুও রিয়েল-টাইম ফলাফল দেয়ার উদ্যোগ নিলো। তবে এখনই তাৎক্ষণিক ফলাফল সার্চ রেজাল্ট পাতায় দেখানো শুরু করছে না ইয়াহু। বরং, এই উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই টুইটারের স্ট্যাটাস আপডেট সার্চ ইঞ্জিনের অন্তর্ভূক্ত করতে যাচ্ছে তারা। খবর ম্যাশএবলের।

তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য টুইটার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মাধ্যম। আর সেই জনপ্রিয়তাকেই নিজেদের মাঝে আনতে গুগল রিয়েল-টাইম সার্চ ফলাফল দেখানো শুরু করে, যার মাধ্যমে টুইটারের আপডেটও তাৎক্ষণিকভাবেই গুগলের সার্চ ফলাফল পাতায় প্রদর্শিত হয়।

এ বাস্তবতায় গুগল সার্চে রিয়েল-টাইম প্রযুক্তি চালু করা প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর জন্য বড় রকমের হুমকিই হয়ে দাঁড়ায়। কেননা, বর্তমান প্রজন্মে মানুষ সর্বশেষ মুহুর্তের ফলাফলই জানতে চায়; পুরনো তথ্য নয়। আর রিয়েল-টাইম সার্চ রেজাল্ট হচ্ছে তাৎক্ষণিক ফলাফল দেখানোর মোক্ষম এক উপায়, যা বর্তমানে শুধু গুগল সার্চ ইঞ্জিনেরই রয়েছে।

তবে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে টিকে থাকতে ইয়াহুও তাদের সার্চ রেজাল্টে টুইটার থেকে আপডেট দেখানো শুরু করতে যাচ্ছে। অবশ্য এই আপডেট রিয়েল-টাইম ভিত্তিতে সার্চ ইঞ্জিনে অন্তর্ভূক্ত হবে না। কারণ, ইয়াহু এখনো রিয়েল-টাইম সার্চ রেজাল্ট দেখানোর প্রযুক্তি তাদের সার্চ ইঞ্জিনে ব্যবহার শুরু করেনি।

প্রযুক্তিবিদদের ধারণা, যেহেতু গুগল রিয়েল-টাইম সার্চ রেজাল্ট দেখানোর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপে এগিয়ে গেছে, সেহেতু অন্যদের মধ্যেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হবে না। রিয়েল টাইম সার্চ রেজাল্টের মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে টুইটারের আপডেট সঙ্গে সঙ্গে পড়তে পারা। কেননা, ব্রেকিং নিউজ সাধারণত টুইটারেই সবার আগে এবং সবচাইতে বেশি ছড়িয়ে থাকে।

সার্চ ইঞ্জিনে টুইটারের আপডেট যোগ করার বিষয়টি ইয়াহুর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন অনেকেই। তবে এই আপডেট রিয়েল-টাইম ভিত্তিতে অন্তর্ভূক্ত করা না গেলে ইয়াহুর নতুন এই পদক্ষেপ পূর্ণতা পাবে না বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।