News Hours BD Bangla

মান্নান ভূঁইয়ার জানাজায় লাখো মানুষের ঢল
মাহফুজ শামীম:  বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার তৃতীয় নামাজে জানাজা নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত জানাজা হাজার হাজার মানুষ অংশ নেয়।

এ সময় গোটা এলাকায় নামে লাখো মানুষের ঢল।

শিবপুরে রয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র সিনিয়র করেসপন্ডেন্ট মান্নান মারুফ। তিনি জানান, জনপ্রিয় এই নেতার জানাজায় অংশ নিতে আসা মানুষে পূর্ণ হয়ে যায় শহীদ আসাদ কলেজ মাঠ। আশে পাশের রাস্তায় দাঁড়িয়েও অনেকে জানাজা পড়েন।

এর আগে সকাল থেকেই আব্দুল মান্নান ভূঁইয়াকে এক নজর দেখতে জেলার বাজিতপুর, শিবপুর, মনোহরদীসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দল-মত নির্বিশেষে সকল পেশা ও শ্রেণীর মানুষ শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে জড়ো হতে থাকে। বিকেল নাগাদ কলেজ মাঠ ছাপিয়ে দুই দিকের রাস্তায় প্রায়  এক কিলোমিটার পথ লোকে লোকারণ্য হয়ে যায়।

গাছের ডালে ঝুলে এবং বাড়ির ছাদে উঠেও প্রিয় নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় অনেককে।

কারো  কারো বুকে এ সময় কালো ব্যাজ দেখা যায়। গৃহস্থ বঁধুরাও এ সময় বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকে মান্নান ভূঁইয়াকে শেষ বারের মতো দেখতে।

এলাকার দোকান পাট ও ঘড়-বাড়িতে কালো পতাকা উত্তোলন করা হয়।

শুধু শিবপুর নয় গোটা নরসিংদীতে মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

এর আগে ঢাকা থেকে দ্বিতীয় দফা জানাজা শেষে আব্দুল মান্নান ভূঁইয়ার মরদেহ নিজ গ্রাম নরসিংদীর মাছিমপুরে নেওয়া হয়। সেখানে গ্রামের লোকজনের দেখা শেষে শহীদ আসাদ কলেজের মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ধানুয়া নিজ বাড়ির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি শুরু হয়।

এদিকে জানাজা নামাজের পূর্বে স্থানীয় সাংসদ, রাজনীতিবিদ ও সমাজের প্রনিধিত্বশীল ব্যক্তিরা বক্তৃতা করেন। তারা মান্নান ভূঁইয়াকে একজন সফল রাজনীতিবিদ ও ক্ষণজন্মা পুরুষ হিসেবে অখ্যায়িত করে এলাকায় তার ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন। একই সাথে মান্নান ভূঁইয়ার মৃত্যুর মধ্য দিয়ে জাতি একজন আদর্শ রাজনীতিবিদ ও মানুষকে হারালো বলেও মন্তব্য করেন।

মান্নান ভূঁইয়ার জানাজায় তার ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু, স্থানীয় সাংসদ সরদার সাখাওয়াত হোসেন, জেড এ খান, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, এম মোরশেদ খান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট সানাউল্লা মিয়াসহ ৬ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধও জানাজা নামাজে অংশ নেয়।

এর আগে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার দ্বিতীয় জানাজা বুধবার বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।

সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা । সিনিয়র রাজনৈতিক নেতারা এসময় জানাজায় অংশ নেন।

জানাজার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মান্নান ভূঁইয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

রাজনীতির মাঠ নিয়ে ব্যস্ত পুলিশ: আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইস্যুগুলোর আগাম তথ্য পাচ্ছে না পুলিশ
নিউজ আওয়ার্স বিডি:

হরতাল, মিছিলসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি সামলাতে রাজনীতির মাঠে ব্যস্ত পুলিশ। এর ওপর রয়েছে বিরোধীদলীয় রাজনীতিকদের বিরুদ্ধে নিত্যনতুন দায়ের করা ডজন ডজন মামলার তদন্ত ও আসামিদের ধর-পাকড় তৎপরতা। ফলে নিয়মিত টহল, সন্ত্রাসীদের আস্তানায় হানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণের নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় মিলছে না। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বেসামাল হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড।

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাসহ চাঞ্চল্যকর প্রায় একডজন পুরনো মামলার পুনঃতদন্তে তটস্থ রয়েছে র‌্যাবসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং পেশাদার খুনি ও ছিনতাইকারী চক্রের গতিবিধি নজরদারিতে রাখতে পারছে না তারা। ফলে আইন-শৃঙ্খলা পরি-স্থিতির অবনতির ইস্যু-গুলোর আগাম তথ্য পাচ্ছে না পুলিশ।

এর ওপর সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জেএমবি, হিযবুত তাহ্রীর এবং ধর্মভিত্তিক সংগঠন জামায়াতের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক নেতাকে গ্রেপ্তারের পর দেশব্যাপী একের পর এক চোরাগোপ্তা হামলায় পুলিশ ও সরকারি গোয়েন্দা সংস্থাগুলো ব্যস্ত হয়ে পড়েছে  তা সামাল দিতে। এসব সংগঠনের বোমাবাজ-অস্ত্রধারী ক্যাডারদের হামলার আশঙ্কায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদসহ ভিআইপিদের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চসহ একাধিক গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক কর্মকর্তা এবং পুলিশের অস্ত্রধারী ফোর্স। জঙ্গি হামলার আশঙ্কায় সচিবালয়, বিমানবন্দর ও সংসদ ভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ১০১ স্থাপনায় মোতায়েন করা হয়েছে আমর্ড ফোর্স।

পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেন, রাজনৈতিক আন্দোলন, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ ও বিরোধী দল সংঘর্ষ এবং রাজনৈতিক নিত্যনতুন মামলা-তদন্ত ও আসামিদের ধরপাকড়ে পুলিশ হিমশিম খাচ্ছে; অপরাধ দমনে বিশেষ অভিযান চালাবে কখন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই মাসে নগরীতে ৪৩ জন খুন ও ৩৯ জন অপহৃত হয়েছে। একই সময়ে ৩৫টি ডাকাতি, ৩৭৭টি চুরির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৪২ জন পুলিশ গুরুতর আহত হয়েছে।

গত ১১ জুলাই অস্ত্রধারী ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাতুয়াইলে গুলি করে ওয়ান ব্যাংকের ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এর ঘটনার মাত্র দু’দিন পর মিরপুরে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে শহীদুল্লাহ ও আতিকুর রহমান নামে দু’ব্যক্তি গুরুতর আহত হন। এর আগে ১০ জুলাই পোস্তাগোলা ও জুরাইনে ছিনতাইকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে যায়। ৬ জুলাই ধানম-ির অর্কিড প্লাজার ম্যানেজার এ কে এম জসিমউদ্দিন চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া নগরীতে গত ২০ দিনে আরো প্রায় তিন ডজন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ ছিনতাইকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাইকৃত টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু ডিএমপির রমনা, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানার ওসিরা জানান, গত দু’মাস ধরে প্রায় প্রতিদিনই বিএনপি ও জামায়াত-শিবিরসহ কোনো না কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিরোধী দলের এসব রাজনৈতিক কর্মসূচিতে সরকারদলীয় ক্যাডাররা বাধা দেয়ায় আন্দোলনকারীরা সেখান থেকে সরে গিয়ে মিরপুর, পল্লবী, যাত্রাবাড়ী, শনিরআখড়া ও উত্তরা এলাকায় অগ্নিসংযোগ, ভাংচুরসহ নানা নাশকতামূলক কর্মকা- চালাচ্ছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, গত ২৯ জুন জামায়াতের শীর্ষ তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের পর জামায়াত-শিবিরের ক্যাডাররা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ ২৭টি জেলায় ১৭৪টি স্পটে হামলা চালিয়েছে। এসব ঘটনায় জামায়াত-শিবিরের প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পৌনে ৮০০ জামায়াত-শিবির ক্যাডার ও পিকেটারকে।

এর আগে বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে ৮৭ জেলায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনায় ৩ হাজার ৪১৩ জন গ্রেপ্তার করা হয়েছে। ৭ জুলাই বিএনপির মানববন্ধনে বিরোধী দলের সঙ্গে সরকারি দলের ক্যাডার ও পুলিশের সংঘর্ষের ঘটনাতেও সারাদেশে শতাধিক মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা যায়যায়দিনকে বলেন, বিরোধী দলের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের তদন্ত করতে হচ্ছে। এসব মামলায় থানার দক্ষ সাব-ইন্সপেক্টর, এমনকি কোথাও কোথাও ওসিদের ‘এনগেজ’ করতে হচ্ছে। রাজনৈতিক চাপে পড়ে পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব মামলা নিয়মিত তদারকিতে ব্যস্ত থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

গোয়েন্দারা বলছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে জামায়াত-শিবির এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস-পানি-বিদ্যুৎ সঙ্কট সমাধানে বিএনপির আন্দোলন কর্মসূচি জোরদার হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

র‌্যাব ইন্টেলিজেন্স উইংয়ের এক কর্মকর্তা জানান, দখলবাজি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীরা সরাসরি মদদ দিচ্ছে। এছাড়া ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল এবং দলের নেতাকর্মীদের স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর খবরদারির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে রাজনৈতিক সহিংসতায় ২৭ জন নিহত এবং ১ হাজার ৭২৩ জন আহত হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ৬৫টি এবং বিএনপির ১১টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ৪ নিহত এবং ৬৬৯ জন আহত হয়েছেন। একই সময়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে দুজন নিহত এবং ১১৩ জন আহত হয়েছেন।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে পুলিশকে দিয়ে তা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে সরকার। ফলে রাজনীতির মাঠ চষে বেড়াতে হচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে। এ সুযোগে আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে উঠছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

বিশ্লেষকদের অভিমত, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় তাদের অনেকেই পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে। সুযোগ বুঝে নির্যাতন, অপহরণ, এমনকি খুনের সঙ্গেও জড়িয়ে পড়ছে পুলিশ।

গত ছয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে ৪৬টি অভিযোগ জমা পড়েছে মানবাধিকার কমিশনে। ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এমআরটি) পরিসংখ্যান অনুযায়ী এ সময় র‌্যাব-পুলিশের হাতে ৮৪ জনের মৃত্যু হয়েছে।

বুয়েট খুলবে ২৪ জুলাই
বিশ্ববিদ্যালয় রিপোর্টার

দীর্ঘ ৩৫ দিন পর খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ২৪ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম ও ২২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। বুয়েট কর্তৃপক্ষের পক্ষে সহ-পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ফুটবল হুলিগানদের তা-বে বুয়েট কর্তৃপক্ষ ১৯ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ফিফা বিশ্বকাপ ২০১০ চলাকালীন সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের দাবিতে বিবদমান দু’পক্ষের মধ্যে সংর্ঘষের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সংবিধান সংশোধনে শিঘ্রই কমিটি গঠন: প্রধানমন্ত্রী
ঢাকা, ১৬ জুলাই

পঞ্চম সংশোধনীর ব্যাপারে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নে সংবিধানের ধারা সংশোধনে সব দল নিয়ে শিঘ্রই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সঠিক গণতন্ত্রের পথে যাবার জন্য এই সংশোধনী প্রয়োজন।

আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বর্ধিত সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘১৯৭৫ এর পরে সামরিক সরকারগুলো অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে।’

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তারের প্রেক্ষাপট ও বন্দি জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন, ‘২০০৭ সালের এই দিনে বিনা ওয়ারেন্টে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে।’

দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এছাড়া বর্তমান সরকারে সময়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনার  কথা তুলে ধরেন তিনি।

বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত রিপোর্ট স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করে শেখ হাসিনা জানান, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হচ্ছে।

এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮
আবাসিক প্রতিনিধি :

দেশে এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের গড় হার ৭১ দশমিক ৮২ শতাংশ। মাদরাসা ও কারিগরিসহ ১০টি বোর্ডে G ev‡ii পাসের গড় হার শতকরা ৭৪ দশমিক ২৮।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারনেটে ফলাফল পাঠানো দুটি স্কুলের প্রধানের সঙ্গে কথা বলবেন। এবার  www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। যেসব কলেজের ই-মেইল ঠিকানা আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছেন, তাঁরাও বিস্তারিত ফল পাবেন। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে।

ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭ দিনে তা প্রকাশ করা হচ্ছে।

এবারের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৩৭টি কেন্দ্রে সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বুলবুল আহমেদ আর নেই
ঢাকা, আবাসিক প্রতিনিধি :

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে বুলবুল আহমেদের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুলবুল আহমেদ

বুলবুল আহমেদ হৃদরোগ, ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভূগছিলেন। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর  কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুলবুল আহমেদের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া ও মরিশাস থেকে তার দুই সন্তান দেশে ফেরার পরে জানাযা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সীমানা পেরিয়ে, দেবদাসসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা ও নাটকে অভিনয় করে বুলবুল আহমেদ দর্শকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন।

বন্ধ হচ্ছে ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ
নিউজ ডেক্স:

জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল দেশের ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে। এসব কলেজে এ শিক্ষাবর্ষে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করা যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় তা কার্যকর করবে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের সমন্বয় ও কার্যকর মান নিশ্চিতকরণ পদ্ধতি প্রবর্তনকারী শীর্ষ সংস্থা জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিলের প্রথম সভায় এ সুপারিশ করা হয়েছে। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের মেয়াদ এক বছরের স্থলে পূর্বের মতো দু’বছর করার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সাল পর্যন্ত এ কোর্সের মেয়াদ দু’বছর ছিল। সভায় একটি জাতীয় শিক্ষক শিক্ষার মান নির্ধারণী কমিটি এবং ১০টি পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মানসম্মত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, পর্যায়ক্রমিক প্রশিক্ষণই মানসম্মত শিক্ষক হওয়ার উপযুক্ত পন্থা। তিনি দেশ ও জাতির স্বার্থে এ দেশের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও মান বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন। সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক, সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক, এসইএসডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

হালকা অস্ত্র ও কুংফু প্রশিক্ষণ দেয়া হয় জামায়াত-শিবিরকর্মীদের
নিউজ ডেক্স:

জামায়াতের গোপন স্বাস্থ্য বিভাগের অধীনে সারাদেশের জামায়াত-শিবিরকর্মীদের হালকা অস্ত্র ও কুংফু প্রশিক্ষণ দেয়া হয়। ৬৪ জেলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জামায়াতের এ স্বাস্থ্য বিভাগ রয়েছে। পদাধিকারবলে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ স্বাস্থ্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও ৬৪ জেলায় জেলা কমিটির সেক্রেটারি স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করে থাকেন। সীমান্ত এলাকায় জামায়াতের এ স্বাস্থ্য বিভাগের আওতায় বিভিন্ন সময়ে জেএমবি জঙ্গিরাও প্রশিক্ষণ নিয়ে থাকে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। গত মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেএমবি প্রধান সাইদুর রহমান রিমান্ডে এসব তথ্য দিয়েছিলেন। গোয়েন্দারা এখন রিমান্ডে থাকা জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদ করে এসব বিষয়ের সত্যতা যাচাই করছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাস্থ্য বিভাগ সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জামায়াতের স্বাস্থ্য বিভাগ থাকার কথা স্বীকারও করেছেন। তবে তিনি স্বাস্থ্য বিভাগ থেকে জামায়াত-শিবিরকর্মীদের অস্ত্র প্রশিক্ষণের কথা অস্বীকার করে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের বলেছেন, জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো বেশ সুসংগঠিত। ফলে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের শারীরিক কসরত ও বিভিন্ন ব্যায়ামের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে, যা দোষের কিছু নয়। তিনি জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য বিভাগের অধীনে জেএমবি জঙ্গিদের প্রশিক্ষণের কথাও অস্বীকার করেন বলে সূত্র জানায়। সূত্র আরো জানায়, জেএমবি প্রধান সাইদুর রহমান ওই সময় জিজ্ঞাসাবাদে জানিয়েছিল জামায়াতের জন্মলগ্ন থেকেই স্বাস্থ্য বিভাগ চালু রয়েছে। তবে ১৯৯৪ সালের আগ পর্যন্ত এ স্বাস্থ্য বিভাগ তালিমের ডাক নামে পরিচালিত হতো। ’৯৪ সালের শেষের দিকে সিলেট থেকে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম শুরু হয়। পরে তা প্রত্যেক জেলা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে গঠন করা হয়। স্বাস্থ্য বিভাগের অধীনে পার্বত্য এলাকায় প্রশিক্ষণ আস্তানাও গড়ে তোলে জামায়াত। গোয়েন্দারা জেএমবি প্রধান সাইদুর রহমানের দেয়া তথ্য গত কয়েক মাস যাচাই-বাছাই করে এর অনেক ক্ষেত্রে সত্যতাও পেয়েছে বলে ওই সূত্রটি দাবি করে। গোয়েন্দা সূত্র মতে, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এ স্বাস্থ্য বিভাগ সম্পর্কে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি এ ব্যাপারে বিচ্ছিন্ন কিছু তথ্য দিলেও অনেক কিছুই চেপে যাচ্ছেন। জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানকে মুজাহিদের মুখোমুখি করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা চলছে। এজন্য রাজধানীর কদমতলী থানার একটি মামলায় সাইদুর রহমানকে রিমান্ডে আনা হতে পারে বলেও জানা গেছে। এদিকে মুজাহিদ ও সাঈদীকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। গত ৩ দিন গোয়েন্দা কার্যালয়ে ওই দুই নেতাকে কখনো পৃথক এবং কখনো একত্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদকারী সূত্র জানায়। বর্তমানে মুজাহিদ ও সাঈদীকে পল্টন থানার (হরতালে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলা) ও অপর একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। তবে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মুজাহিদ ও সাঈদীকে জিজ্ঞাসাবাদ শেষ হলেও গতকাল রাত থেকে এ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সন্ধ্যার পর তাকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার নির্দেশদাতা হিসেবে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলা ও পুলিশি কাজে বাধা দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই শামসুর রহমান গতকাল জানান, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদী বলেছেন, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা চালানো তাদের কোনো নির্দেশ বা পরিকল্পনা ছিল না। ওই দিন পল্টন কালভার্ট রোডে তাদের বিক্ষোভ মিছিলের সময় ওই রাস্তা দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর গেলে উত্তেজিত কর্মীরা স্ব-ইচ্ছায় তা করতে পারে। তদন্তকারী কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় গতকাল বুধবার থেকে মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা হামলার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এ মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীসহ জামায়াতের বেশ কয়েক নেতা হুকুমের আসামি হচ্ছেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।নি

জামায়াতের গোপন স্বাস্থ্য বিভাগের অধীনে সারাদেশের জামায়াত-শিবিরকর্মীদের হালকা অস্ত্র ও কুংফু প্রশিক্ষণ দেয়া হয়। ৬৪ জেলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জামায়াতের এ স্বাস্থ্য বিভাগ রয়েছে। পদাধিকারবলে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ স্বাস্থ্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও ৬৪ জেলায় জেলা কমিটির সেক্রেটারি স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করে থাকেন। সীমান্ত এলাকায় জামায়াতের এ স্বাস্থ্য বিভাগের আওতায় বিভিন্ন সময়ে জেএমবি জঙ্গিরাও প্রশিক্ষণ নিয়ে থাকে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। গত মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেএমবি প্রধান সাইদুর রহমান রিমান্ডে এসব তথ্য দিয়েছিলেন। গোয়েন্দারা এখন রিমান্ডে থাকা জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদ করে এসব বিষয়ের সত্যতা যাচাই করছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাস্থ্য বিভাগ সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জামায়াতের স্বাস্থ্য বিভাগ থাকার কথা স্বীকারও করেছেন। তবে তিনি স্বাস্থ্য বিভাগ থেকে জামায়াত-শিবিরকর্মীদের অস্ত্র প্রশিক্ষণের কথা অস্বীকার করে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের বলেছেন, জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো বেশ সুসংগঠিত। ফলে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের শারীরিক কসরত ও বিভিন্ন ব্যায়ামের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে, যা দোষের কিছু নয়। তিনি জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য বিভাগের অধীনে জেএমবি জঙ্গিদের প্রশিক্ষণের কথাও অস্বীকার করেন বলে সূত্র জানায়। সূত্র আরো জানায়, জেএমবি প্রধান সাইদুর রহমান ওই সময় জিজ্ঞাসাবাদে জানিয়েছিল জামায়াতের জন্মলগ্ন থেকেই স্বাস্থ্য বিভাগ চালু রয়েছে। তবে ১৯৯৪ সালের আগ পর্যন্ত এ স্বাস্থ্য বিভাগ তালিমের ডাক নামে পরিচালিত হতো। ’৯৪ সালের শেষের দিকে সিলেট থেকে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম শুরু হয়। পরে তা প্রত্যেক জেলা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে গঠন করা হয়। স্বাস্থ্য বিভাগের অধীনে পার্বত্য এলাকায় প্রশিক্ষণ আস্তানাও গড়ে তোলে জামায়াত। গোয়েন্দারা জেএমবি প্রধান সাইদুর রহমানের দেয়া তথ্য গত কয়েক মাস যাচাই-বাছাই করে এর অনেক ক্ষেত্রে সত্যতাও পেয়েছে বলে ওই সূত্রটি দাবি করে। গোয়েন্দা সূত্র মতে, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এ স্বাস্থ্য বিভাগ সম্পর্কে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি এ ব্যাপারে বিচ্ছিন্ন কিছু তথ্য দিলেও অনেক কিছুই চেপে যাচ্ছেন। জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানকে মুজাহিদের মুখোমুখি করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের চিন্তাভাবনা চলছে। এজন্য রাজধানীর কদমতলী থানার একটি মামলায় সাইদুর রহমানকে রিমান্ডে আনা হতে পারে বলেও জানা গেছে। এদিকে মুজাহিদ ও সাঈদীকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। গত ৩ দিন গোয়েন্দা কার্যালয়ে ওই দুই নেতাকে কখনো পৃথক এবং কখনো একত্রে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদকারী সূত্র জানায়। বর্তমানে মুজাহিদ ও সাঈদীকে পল্টন থানার (হরতালে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলা) ও অপর একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। তবে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মুজাহিদ ও সাঈদীকে জিজ্ঞাসাবাদ শেষ হলেও গতকাল রাত থেকে এ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সন্ধ্যার পর তাকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার নির্দেশদাতা হিসেবে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলা ও পুলিশি কাজে বাধা দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই শামসুর রহমান গতকাল জানান, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদী বলেছেন, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা চালানো তাদের কোনো নির্দেশ বা পরিকল্পনা ছিল না। ওই দিন পল্টন কালভার্ট রোডে তাদের বিক্ষোভ মিছিলের সময় ওই রাস্তা দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর গেলে উত্তেজিত কর্মীরা স্ব-ইচ্ছায় তা করতে পারে। তদন্তকারী কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় গতকাল বুধবার থেকে মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা হামলার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এ মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীসহ জামায়াতের বেশ কয়েক নেতা হুকুমের আসামি হচ্ছেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন
ক্রীড়া ডেস্ক:

একের পর এক অঘটনের জন্ম দিয়ে আফ্রিকা বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিলো সাত বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের হটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো স্পেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে তারা জোয়াকিম লোয়ের শীষ্যদের ১-০ গোলে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ের ফলে আগামী ১১ জুলাই ফাইনালে তারা হল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচের ৭৩ মিনিটে জাভির কর্নার থেকে কার্লোস পুয়েল জয়সূচক একমাত্র গোল করে স্পেন শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন। এর আগে স্পেন ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত চতুর্থ বিশ্বকাপে শেষ চারে খেলেছিল। জার্মানির বিদায়ের ফলে বিশ্বকাপের ১৯তম আসরে নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে পেলো ফুটবল বিশ্ব। এর আগে ২০০৮-এর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জার্মানি স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। এবারের আসরের সবচেয়ে পরিচ্ছন্ন ম্যাচে শুরুতেই গুছিয়ে খেলা শুরু করে দু’দল। ম্যাচের ছয় মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করে স্পেন। মাঝমাঠ থেকে প্রেদো বল বাড়িয়ে দেন। প্রেদোর বাড়ানো বলে শটও নেন এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা ভিলা। তার নেয়া শট অসাধারণ দক্ষতায় রক্ষা করেন জার্মান গোলরক্ষক ম্যানিয়েল নিউয়ে। ম্যাচের ১৩ মিনিটে আবারো গোলের সুযোগ এসেছিল স্পেনের সামনে। কর্নার থেকে রামোসের বাড়ানো বলে ইনেস্তার মাইনাসে পিটুর হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। ম্যাচের ৩১ মিনিটে কাউন্টার আক্রমণ থেকে পিওর ট্রচস্কির শট স্পেনের গোলরক্ষক ক্যাসিয়াস কর্নারের বিনিময়ে রক্ষা করেন। প্রথমার্ধের শেষ মিনিটে ওজিলের শট ডি-বক্সের মধ্যে ক্লিয়ার করেন ডিফেন্ডার সার্জিও রামোস। ম্যাচের ৪৯ মিনিটে জাভির মাইনাসে এলোনসার দুর্দান্ত শট জার্মানির পোস্ট ঘেঁষে বাইরে গেলে গোল বঞ্চিত হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৭ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করে স্পেন। জার্মানির ডি-বক্সের মধ্যে জটলা থেকে প্রেদোর শট জার্মান গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় রক্ষা করেন। ফিরতি বলে ইনেস্তা জার্মান এক ডিফেন্ডারকে কাটিয়ে মাইনাস করলে চলন্ত বলে ভিলা পা লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৬২ মিনিটে আবারো গোল বঞ্চিত হয় স্পেন। প্রেদোর লবে রামোস পা লাগাতে ব্যর্থ হয় ফলে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়বারের মতো গোল থেকে বঞ্চিত হয় স্পেন। ম্যাচের ৬৮ মিনিটে কাউন্টার আক্রমণে যায় জার্মানি। পোডলস্কির মাইনাসে টনিক্রুসের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ক্যাসিয়াস। ম্যাচের ৭৩ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় স্পেন। জাভির কর্নার থেকে কার্লোস পুয়েলের হেড আশ্রয় নেয় জার্মানির জালে (১-০)। ম্যাচের ৮০ মিনিটে প্রেডরোর ভুলে দ্বিতীয় গোলবঞ্চিত হয় স্পেন। এর পর জার্মানরা কয়েকটি সুযোগ নষ্ট করে ০-১ গোলে পরাজিত হয়ে অষ্টমবারের মতো ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।

কুড়িগ্রামে বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:

সীমান্তে চোরাচালন, মাদক প্রতিরোধ ও মানবপচারসহ সীমান্ত অপরাধ দমনে বিডিআর ও বিএসএফ একযোগে কাজ করার ঐক্যমত পোষন করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ১০০৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট বিওপি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে ৫টা পর্যন্ত।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং ভারতের বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ গৌহাটি সেক্টর  ডিআইজি জে সি পান্ডে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২৭ রাইফেলস অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক, ৫ বিএসএফ কমান্ড্যান্ট অশোক কুমার প্রমূখ।

বৈঠকে বিডিআর ও বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সকল প্রকার আন্ত: সীমান্ত অপরাধ প্রতিরোধের অঙ্গীকার করে।