আগামী জুনে মিশরে রাষ্ট্রপতি নির্বাচন
আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশরের রাষ্ট্রপতি নির্বাচন।
আর জুন মাসের শেষে হবে রাষ্ট্রপতির অভিষেক। বার্তাসংস্থা রয়টার এই খবর জানিয়েছে।
তিরিশ বছর ধরে রাষ্ট্রপতি পদে থাকা হোসনি মুবারকের পতনের পর মিশরে এটাই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
উল্লেখ্য, গত বছরের গণভোটে স্বীকৃত নতুন নিয়ম অনুযায়ী মিশরে এখন কোনো রাষ্ট্রপতি দুই বারে মোট চার বছরের বেশী এই পদে থাকতে পারবেন না।
ওবামার হেলিকপ্টারের কাছে ঘোরাঘুরি করা একটি বিমান থেকে ২০ পাউন্ড গাঁজা উদ্ধার
বিদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনকারী হোয়াইট হাউসের হেলিকপ্টার মেরিন ওয়ানের কাছে ঘোরাঘুরি করা একটি ছোট বিমান থেকে ২০ পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লস এঞ্জেলেসে এ ঘটনা ঘটে। এ সময় লস এঞ্জেলেসের সাগর তীরবর্তী একটি এলাকা থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করে ফিরছিলেন বারাক ওবামা।
ছোট ওই বিমানটি প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী হেলিকপ্টারের চারদিকের সংরক্ষিত সীমানার মধ্যে ঢুকে পড়লে কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান ওই বিমানটিকে তাড়া করে। জঙ্গিবিমান থেকে… বিস্তারিত
দঙ্গায় ছড়া আগুনে মরেছে হন্ডুরাসের ৩৫৭ কয়েদী
বিদেশ ডেক্স:
কারাগারে দাঙ্গা লেগে ছড়িয়ে পড়া আগুনে হন্ডুরাসের অন্তত ৩৫৭ জন নাগরিক মারা গেছে। আরো অনেক বন্দি কারা সেলগুলোতে আটকা পড়েছে। এমন তথ্য দিয়েছে কর্মকর্তারা।
হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার ৭৫ কিলোমিটার উত্তরে কোমায়াগুয়া শহরের কারাগারে এ অগ্নিকাণ্ড ঘটে। দাঙ্গার পর আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঐ কারগারটিতে প্রায় ৮শ বন্দি ছিলো।
হন্ডুরাসের এটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫৭ জন নিহত হয়েছে।… বিস্তারিত
সৌদি আরবে বিক্ষোভ: নিহত ১
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের আওয়ামিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন ১৪ জন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
নিহত তরুণের নাম এসাম মোহাম্মাদ আবু আব্দুল্লাহ এবং তার বয়স ২২ বছর। পুলিশের গুলির জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারেন। সংঘর্ষের পর সৌদি নিরাপত্তা বাহিনী আওয়ামিয়া এলাকার প্রবেশ পথ বন্ধ করে দেয়।
সৌদি কারাগারে বন্দী বহু… বিস্তারিত
পদত্যাগ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট নাশিদ
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ পদত্যাগ করেছেন। গত তিন সপ্তাহ ধরে বিরোধীদলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে তিনি আজ- মঙ্গলবার পদত্যাগ করলেন।
মালদ্বীপের পুলিশ রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখল করে নিয়েছে। বিরোধীদলগুলো গত তিন সপ্তাহ ধরে প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করে আসছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে পুলিশ টেলিভিশন ভবন নিজেদের দখলে নিয়েছে।
দেশটিতে বেশ কিছুদিন থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দেশের জন্য সরকারের ক্ষতিকর নীতি অনুসরণের বিরুদ্ধে বিরোধীদলগুলো আন্দোলন করে… বিস্তারিত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আজ রিখটারস্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পের ফলে অন্ততঃ ৪৩ ব্যক্তি নিহত হয়েছে।
ঘন বসতিপূর্ণ নেগ্রোস ও সেবু প্রদেশের মধ্যবর্তী একটি সরু প্রণালী শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
ভূমিকম্পের ফলে ওই দুই প্রদেশের বহু ভবস ধসে পড়ে এবং সড়ক ও সেতুগুলোতে ফাটল দেখা দেয়।
ভূমিকম্পের পর সেবু শহরে সুনামির গুজব ছড়িয়ে পড়ে এবং সেখানকার বহুতল ভবনের অধিবাসীরা উচ্চতর তলাগুলোতে আশ্রয় নেয়।
নেগ্রোস প্রদেশের পাহাড়ি শহর গুইহালগানে… বিস্তারিত
ইউরোপজুড়ে তুষাড়পাত অব্যহত

বিদেশে ডেস্ক:
ইউরোপে অসহনীয় ঠান্ডা ও তুষাড়পাত অব্যহত রয়েছে।বিভিন্ন দেশে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে এবং অবিরাম তুষাড়পাতের ফলে অনেক জায়গায় ১০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে।
আবহাওয়ার এ প্রতিকূলতার কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।লন্ডনের হিথ্রো বিমানবন্দরের এক-তৃতীয়াংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া প্যারিসের রুস্সি ও অর্লি বিমানবন্দরের একাধিক বিমান খারাপ আবহাওয়ার কারণে গন্তব্য স্থানে যেতে পারে নি।
ইতালির রোমের রাস্তায় কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট… বিস্তারিত
সিরিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। ওই প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছাড়ার কথা বলা হয়েছিল।
সিরিয়ায় চলমান গোলযোগের জন্য দামেস্ককে দায়ী করে তার বিরুদ্ধে নিন্দা জানানোর প্রস্তাবও করা হয়েছিল এতে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়েছে।
আরব লীগ ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা কয়েকটি দেশ গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব তুলেছিল।
প্রথম থেকেই রাশিয়া বলে আসছিল-… বিস্তারিত
ঘরে ফিরছে নেপালের মাওবাদী গেরিলারা
বিদেশ ডেস্ক:
নেপালের মাওবাদী গেরিলারা শুক্রবার থেকে তাদের দীর্ঘদিনের সামরিক ক্যাম্প ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে। দেশটিতে গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছর পর জাতীয় সংহতি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে তারা ঘরে ফিরছে।
আশা করা হচ্ছে- আগামী দু’সপ্তাহের মধ্যে সাত হাজার তিনশ’ গেরিলা ক্যাম্প ছেড়ে ঘরে ফিরবে। এসব গেরিলা নেপালের আড়াইশ’ বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতে বিরাট ভূমিকা পালন করেছিল।
রাজতন্ত্রের অবসানের পর নেপালের ১৯ হাজার মাওবাদী গেরিলাকে… বিস্তারিত
কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী জোটের জয়লাভ
বিদেশ ডেস্ক :
কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন বিরোধীজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবং এতে দেখা যাচ্ছে, ৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে বিরোধীজোট ৩৪টি আসন পেয়েছে।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিরোধীদলীয় সাংসদদের সঙ্গে সরকারের তীব্র বাদানুবাদের এক পর্যায়ে গত ডিসেম্বরে কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আস্ সাবাহ পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছিলেন।
নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, আগের পার্লামেন্টে বিরোধী মাত্র নয়টি… বিস্তারিত















