বাজারে আসছে ন্যানো-গাড়ি
ভারতীয় টাটা মোটর্সের তৈরি ‘ন্যানো’ নামের ক্ষুদ্রাকার গাড়ি আগামী বছর থেকে বাংলাদেশে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে । ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস টাটা মোটর্সের বাংলাদেশী ডিস্ট্রিবিউটর নিটোল-নিলয় গ্রুপের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মতলুব আহমেদ দৈনিকটিকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে তারা দু’ হাজার গাড়ি আমদানির পরিকল্পনা করছেন। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ন্যানো গাড়ি আমদানির সংখ্যাও বাড়বে বলে জানান তিনি।
সস্তা এবং ছোট এই ভারতীয় ‘ন্যানো’… বিস্তারিত
কাল বাজারে আসছে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট
অর্থনৈতিক রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটগুলো ছাড়া হবে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস এবং দেশে কার্যরত সব ব্যাংকের শাখা থেকে এই নতুন নোট ছাড়া হবে বলে জানান তিনি।
নতুন এসব নোটে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দেশের উল্লেখযোগ্য স্থাপনার ছবি রয়েছে। এর… বিস্তারিত
চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ৮টি গ্রামের ফসল জিকে সেচের পানির নিচে : কোটি টাকার ওপরে ক্ষতি
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা থেকে :
চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ৮টি গ্রামের ফসল জিকে সেচের পানির নিচে । কোটি টাকার ওপরে ক্ষতি হওয়ার সম্ভবনা। ক্ষতিগ্রস্থ গ্রামগুলে কৃষকরা জানান, শিবপুর গ্রামের আব্দুল মোতালেবের ৭ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার মাটে অগঘারন বতরে পাকা ধান ছিইলো। মসুরি, পিয়েজ রসুন ছিলো ডুবে গিয়েচে। সেই ডুবা ধান তুলে এনে গরু-ছাগলের খাওয়ালাম। আর ফেলে দিলাম। এরপর পানি শুকালে আবার ধান (বোরো)… বিস্তারিত
পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনায় শ্রীপুরে ১৫০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত
মাগুরা প্রতিনিধি নাযিমুল ইসলাম সিদ্দিকী :
পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার খামখেয়ালীপনা ও উদাশিনতার ফলে অসময়ে জি,কে প্রকল্পের ক্যানালে পানি সরবরাহ করায় ক্যানালের পানিতে মাঠ ভেসে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ১৫৩০ হেক্টর জমির রবি ফসল নষ্ট হয়েছে।
তিগ্রস্থ কৃষকরা জানিয়েছে ১৯৫৪ সালে ক্যানাল খনন করার পর এই প্রথম পানি উন্নয়ন বোর্ড প্রথম অসময়ে ক্যানালে পানি সরবরাহ করে কৃষকদের তিগ্রস্থ করলো। যে কারনে শ্রীপুর উপজেলার ২৫ গ্রামে কৃষকদের… বিস্তারিত
ইপিজেডগুলোর রপ্তানি আয় বেড়েছে
ডেস্ক রিপোর্ট:
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডগুলোর রপ্তানি আয় ৩১ শতাংশ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরের প্রথম ছয় মাসে ইপিজেড ২০২ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেপজা এ তথ্য জানিয়েছে।
গত ২০১০-১১ অর্থবছরে ইপিজেডগুলোর রপ্তানি আয় ছিল ৩৬৯ কোটি ৭০ লাখ ডলার।
দেশে মোট আটটি ইপিজেড রয়েছে। ইপিজেডগুলোতে স্থাপিত কারখানাগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল মিল,রেডিমেট গার্মেন্টস, জুতা তৈরির কারখানা প্রভৃতি।
তেঁতুলিয়ার ট্রান্সফরমার বিকল,৩ শত একরে বোরো আবাদ নিয়ে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে কৃষক
তেঁতুলিয়া প্রতিনিধি এস.কে.দোয়েল :
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল থাকায় তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নে সেচের অধীন ৩শত একর জমিতে বোরোর আবাদ হুমকির মুখে পড়েছে। এতে ওই ইউনিয়নের সহস্রাধিক চাষি বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। নতুন ট্রান্সফরমার স্থাপন না করায় পাম্প দিয়ে জমিতে চাষিরা সেচ দিতে পারছেন না। সেচের অভাবে রোপা লাগাতে না পারায় অনেক চাষির বীজতলা মরে যাচ্ছে।
গত রোববার দুপুরে শালবাহান… বিস্তারিত
অবশেষে বাড়ল শেয়ার মূল্য সূচক
স্টাফ রিপোর্টার:
আজ দরপতন দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে।
বুধবার সূচক কমার মধ্য দিয়েই লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ১২৩ পয়েন্ট কমে। এর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে… বিস্তারিত
শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার যত্নবান : তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন নতুন নতুন শিল্প গড়ে তোলা ও দেশের রপ্তানিবাজার সম্প্রসারণ করা। এ দু’টি বিষয়ে উপযোগী ক্ষেত্র তৈরি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বর্তমান সরকার যত্নবান। এ লক্ষ্যে বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
মন্ত্রী আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১২ এর এশিয়ান টেক্সটাইল প্যাভিলিয়নে এশিয়ান টেক্সটাইল মিলস কর্তৃক উৎপাদিত… বিস্তারিত
লালমনিরহাটে ইরি বোরো চারার প্রকট সংকট
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট:
লালমনিরহাট জেলায় ইরি-বোরো ধানের চারার (বীজ) প্রকট সংকট দেখা দিয়েছে।
কয়েক দিন ধরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে জেলার ৫টি উপজেলার বীজতলা গুলো নষ্ট হয়ে গেছে। বিবর্ণ রং হয়ে মরা যাচ্ছে ধানের চারা। এতে এবার এ জেলায় ইরি-বোরো চাষে ব্যাহত হতে পারে।
বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এবার ল্যমাত্রার চেয়ে বেশি বীজতলা তৈরি করেও চাষীরা চারা সংকটে পড়েছেন। অনেকেই নতুন করে আবার বীজতলা তৈরি করছেন।… বিস্তারিত
মঙ্গলবার মতিঝিল এলাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিনিয়োগকারীরা
স্টাফ রিপোর্টার:
সোমবার সকাল থেকে শেয়ার বাজারে দর পতনের প্রতিবাদে বিক্ষোভে করেছেন বিনিয়োগকারীরা।
সোমবার সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সূচক নিচের দিকে নামতে থাকে।
এ সময় বিনিয়োগকারীরা একে একে ডিএসই’র সামনে জড়ো হতে থাকেন। এরপর পতনের মাত্রা বাড়তে থাকলে দুপুর দেড়টার দিকে ডিএসই’র সামনে প্রতিকী লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা।
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় সকাল ৬টা… বিস্তারিত



