মাহী ফ্লোরার গল্প
ভাঙা পেন্সিলে
১.
সাজাহান সাহেব মারা গিয়েছেন সকাল দশটার দিকে। একজ্যাক্ট সময়টা তেমন করে কেউ দেখে নাই্ তবে আন্দাজে ধরে নিয়েছে। যখন একটা মানুষ মারা যায় চোখের সামনে চট করে বুদ্ধিমান কেউ কেউ ঘড়ি দেখে নেয়। ওখানে বুদ্ধিমান কেউ ছিল না। সাজাহান সাহেবের স্ত্রী পায়ের কাছে বসে। আর ছোট ছেলে মাথার কাছে। একপাশে এক আত্মীয় ডাক্তার। সারারাত শ্বাসকষ্ট ছিল। স্যালাইন দেয়া শুরু করেছে মিনিট পাঁচেক হল। শ্বাস কষ্ট কমে যাচ্ছে… বিস্তারিত
গিরগিটি ও একজন মেয়ে
চন্দন আনোয়ার
হাজি বাড়ির ছেলে জামাল শহরে পড়তে গিয়ে বউ নিয়ে ফিরেছে। আজকের দিনে খুব মামুলি একটা খবর। তদুপরি, গ্রাম ভেঙে পড়ল হাজির উঠোনে। মোদ্দাকথা, ওরা দেখতে চায় হাজির বউ কী রিয়্যাক্ট করে এই ঘটনায়। তার দেমাগে গ্রামে টেকা ভীষণ দায় হয়েছে! তার রাজপুত্রের মতো ছেলে, রাজরানির মতো বউ আনবে, গ্রামের মানুষদের এক রাতের ঘুম নষ্ট করবে, এরপরে বউ ঘরে তুলবে। হাজির বউ একই রেকর্ড বাজাচ্ছে দশ বছর ধরে। সেই… বিস্তারিত
তুমি কোন গগনের তারা
মাহী ফ্লোরা
একসময় অয়নকে আমার স্বপ্নপুরুষ মনে হত। ভাঙা চোয়ালে ইচ্ছে করে রাখা খোঁচা দাড়ি। বিশেষত তার আচ্ছন্ন বড় বড় চোখ! সারাক্ষন হাসছে। বড় খালার ছেলে। কিছুদিন আগেও দেখলাম দাড়ি টাড়ি ছেড়ে একাকার অবস্থা। ঢোলা একটা জমাট রক্ত রঙের কাবলি পাঞ্জাবি, মাথায় টুপি, তাবলিগে গিয়ে কাটিয়ে এসেছে তিন মাস। গতকাল তো তাকে দেখে আমার আক্কেল গুড়ুম! ক্লিন সেভ আর চোখে সেই পুরোনো কৌতুক।
ওদের বাসায় পরদিন সম্ভবত কোন অনুষ্ঠান। তিতলি… বিস্তারিত
রসুলপুর গ্রামের ওয়াজ-মাহফিল
ডা.সুরাইয়া হেলেন
রসুলপুর গ্রামের মিয়াসাব ভাবিয়া দেখিলেন, এইযে কয়েক বৎসর যাবৎ অনাবৃষ্টি, খরা, নয়তো অতিবৃষ্টি, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এরূপ প্রাকৃতিক দুর্যোগ তার গ্রামটিকে বিরাণভূমিতে পরিণত করিয়া তুলিতেছে, তাহার মূলে অনাচার-পাপাচার দায়ী। ইহাছাড়া পূর্বে গ্রামেগঞ্জে ম্যালেরিয়া, কলেরা, বসন্তে মানুষ মরিয়া সাফ হইতো! এখন সেই-স্থান দখল করিয়াছে ডেঙ্গু, এইডস নামক মারণব্যাধি! ডাক্তার-বৈদ্য কী করিবে? ঔষধের সাথে সাথে তদবিরেরও প্রয়োজন আছে। তাহাছাড়া ঘরে ঘরে রঙিন টি.ভি., ডিস, ভি.সি.আর এসবের বদৌলতে বেলাজ বেহায়া নারীপুরুষ… বিস্তারিত
নাজিব ওয়াদুদের গল্প
আবাদ
-ভিষম নিষ্ফলা জমিন গো। শুখালে ইটের চাতাল, ভিজলে মানুষের গুয়ের লাহান। কিচ্ছুটি হয় নাখো।
জগলু গরুর লেজ মুচড়ায়। গরু ছোটে মোচড় খেয়ে। লাঙ্গলের ফাল চলে পড়পড় শব্দ করে। মাটির বুক ফেড়ে আলগা হয়। -আরে বাঁ বাঁ বাঁ! ডানের গরুটাকে পাণ্ঠির সাবাড় দিয়ে বাগে আনে জগলু।
-পাশলা জমিতে আবাদ হলে এডিতে হবে না ক্যানে? পায়ের আগায় ঢেলা ভেঙ্গে মাটির দানা পরখ করে ঝড়–। -রোদ লাগবে জো ধরতে। মাটিতে রস আছে… বিস্তারিত
ভার্চুয়াল জীবন
রিপন ঘোষ
রাতে খাওয়া-দাওয়ার পর বালিশে হেলান দিয়ে আয়েশী ভঙ্গিতে ব্ল্যাক কফির মগে চুমুক দিতে দিতে নেট ইউজ করাটা রক্তিমের একটা বিশেষ শখ। অফিস চলাকালীন সময়ে ইন্টারনেট ইউজ করা হলেও ফেসবুকে সময় দেয়া যায়না। তাই রাতের এই সময়টায় সে মূলত ফেসবুকেই সময় দেয় বেশী। ফেসবুকের পাতা ব্রাউজিং করতে করতে রাহাতের স্ট্যাটাসে তার চোখ আটকে যায়। রাহাত এবং তার কিছু বন্ধুরা মিলে ওই স্ট্যাটাসে জমজমাট আড্ডা দিচ্ছে। মাত্র ৩০ মিনিটে কমেন্টের… বিস্তারিত
নুরালীর অন্তর্ধান
বীরেন মুখার্জী
সারাদিনের ক্লান্তি জড়ানো অবসাদগ্রস্ত, বিষন্ন দেহমন নিয়ে হালকা সবুজ রঙের শ্যাওলা গজিয়ে ওঠা জরাজীর্ণ ইটের দেয়ালঘেরা ঘরের মধ্যে ঢোকে নুরালী। পুরনো দেয়ালের চুন-সুরকি থেকে বাসী চোলাই মদের মতো উৎকট-বিশ্রী একটা দুর্গন্ধ নিঃশ্বাসের সঙ্গে ওর ফুসফুসে ঢুকে পড়ে। ফুসফুসে গন্ধটা ঢোকার পর নিজেকে নেশাখোর বলে মনে হতে থাকে তার। নুরালী কিছুক্ষণ নির্লিপ্ত দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে হাঁটতে শুরু করে। তারপর সে ময়লা লেপ-তোষক ভগ্নপ্রায় শোবার চৌকির একপাশে দুহাতে ঠেলে… বিস্তারিত
একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু
আফরোজা অদিতি
লোহার খাট। ধবধবে সাদা বিছানা। ঘরের দেয়াল সাদা। সিলিং-এ ঘুরছে যে ফ্যান, তার রঙটাও সাদা। ঘরটার এককোনায় স্টীলের চারপায়া। জল, জুসের বোতল আর ওষুধ রাখা আছে তার ওপর। কয়েকদিন আগেকার খবরের কাগজও ভাঁজ করে রাখা
তার ওপর। বিছানায় চিৎ হয়ে শুয়ে আছেন তিনি। ক্লান্ত বিষন্ন তার মুখ। পাশে কেউ নেই। ছেলেমেয়েরা আসে নি এখনও।
সংসার, চাকুরি। ব্যস্ততায় কাটে তাদের দিন। ছেলেমেয়েরা দিনে কেউ একবার, কেউ বা দু’বার আসে।… বিস্তারিত
শরতের একদিন
মাহী ফ্লোরা
মাটি মাখানো চলছে। খড়ের শরীরটা তৈরী হয়ে গেছে এখন মাটি লেপা হবে। এ সময়টা একটুও মিস করতে… বিস্তারিত
দণ্ড
স্বকৃত নোমান
সূর্য কুসুমাকৃতি ত্যাগ করে পরিপূর্ণরূপে তাপ ছড়াতে শুরু করেছে, অথচ
এখনো তার ঘুম ভাঙলো না। অবশ্য রাতে তিনি খুব একটা ঘুমান না। তবে গত একমাস
জরুরি একটা প্রকল্প বাস্তবায়নের কাজে অতিমাত্রায় ব্যস্ত ছিলেন বিধায়
এক লহমার জন্যও চোখ দু’টো জোড়া লাগাতে পারেন নি। ইচ্ছে করলে প্রকল্পটি
বাস্তবায়নের জন্য তার অন্য কোনো প্রতিনিধির উপর দায়িত্ব অর্পণ করতে
পারতেন। কিন্তু আর সব প্রকল্পের তুলনায় এটি অধিক গুরুত্বপূর্ণ বিধায় এর
দায়িত্ব… বিস্তারিত


