বেবাট কথন
জুয়েইরিযাহ মউ
শব্দেরা কিংবা কথাগুলো পাঠকের মনকে আচ্ছন্ন করে রাখে- এমন কিছু লেখা থাকে। মাহবুব লীলেনের বিশেষত্ত্ব সেখানে। পাঠক আচ্ছন্ন হতে হতে উপলব্ধি করেন বাস্তবের কঠোরতা স্পষ্ট হয়ে উঠছে প্রতীকি ব্যঞ্জনায়। গল্পের ধাপে ধাপে ফুটে ওঠে লেখকের সৃজনশীল মানসিকতা, ফুটে ওঠে ব্যক্তিমানস, সমাজমানস, সৃষ্টিচেতনা।
বেবাট গল্পগ্রন্থটির প্রতিটি গল্পই পৃথক পৃথকভাবে পথ চলতে এড়িয়ে যাওয়া কোন সত্যকে, কোন গভীর আত্মোপলব্ধিকে কিংবা জল্পনায় কাটিয়ে দেওয়া কিছু মুহূর্তকে জীবন্ত করে তোলে পাঠকের চেতনায়।… বিস্তারিত
দ্বিধা: একটি রেখায় দুইটি ধারা
ড.পরিমল সরকার
একুশে বইমেলা ২০১১-তে প্রকাশিত হয়েছে তরুণ গল্পকার মোজাফ্ফর হোসেন ও রাতুল পাল-এর যৌথ গল্পের বই ‘দ্বিধা’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী। শুরুতেই বইটির ‘প্রসঙ্গত’-তে প্রখ্যাত কথাসাহিত্যিক আবদুশ শাকুর ছোটগল্পের স্বরূপ সম্পর্কে সহজাত মেজাজে বলেছেন-
‘ছোটগল্প’ যেন কবি-স্বভাবের দার্শনিক, আর ‘আখ্যায়িকা’ যেন ব্যবহারিক স্বভাবের সাংসারিক। ছোটগল্প গৃহী-সন্ন্যাসীও হতে পারে, কিন্তু আখ্যান নিতান্তই গৃহী। এই গৃহীটিকে চেনার প্রথম উপায়টি হল তার দ্ব্যর্থহীন অন্তিম যতি। ওটি এমনই পূর্ণতা-সূচক যে, এর পরে… বিস্তারিত
কাফি কামালের চাটগাঁ’র ভাষায় প্রথম গল্পগ্রন্থ: মেইট্টাল
এ কে এম মকছুদ আহমেদ
কাফি কামাল বিরোচিত ‘মেইট্টাল’ চট্টগ্রামের ভাষার প্রথম গল্পগ্রন্থ। কাফি কামাল তরুণ কবি ও গল্পকার। আমার জানা মতে, এখন পর্যন্ত এ ভাষায় আর কারও মৌলিক কথাসাহিত্য প্রকাশিত হয়নি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ডলুকুল এলাকায় জন্মগ্রহনকারী এক তরুণ তুর্কি কাফি কামালের এই মহতী উদ্যোগ নেয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন। সেই সঙ্গে এই মহতী উদ্যোগ যাতে থমকে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলে দৃষ্টি রাখবেন… বিস্তারিত
মিথ্যা- তুমি- দশ- পিঁপড়া… শাহাদুজ্জামান এর জন্য একটি অভিনন্দন বার্তা
ফিরোজ আহমেদ :
শাহাদুজ্জান এর নামটা প্রথম শুনি আখতারুজ্জামান ইলিয়াস-এর কাছে। বাঙলাদেশ লেখক শিবির এর পত্রিকা তৃণমূল এ তার একটা গল্প প্রকাশিত হয়েছিল, ইলিয়াস ভাই তার গল্পের প্রশংসা করে বলছিলেন, এনিজওতে চাকরি করলেও ওকে গিলে খেতে পারেনি। নাম মনে না থাকা সেই গল্পটার বিষয় ছিল কিভাবে এনজিও উন্নয়ন তৎপরতার মাধ্যম একজন কর্মী কিভাবে বশ্যতার স্বভাবে স্ত্রীর সাথে মিলনেও ব্যর্থ হচ্ছে… অসহায়ত্বের চিত্রন শুধু না, শ্লেষের চাবুকে পাঠককে তাড়িত করেছিল লেখাটি।… বিস্তারিত
নবোকভের ‘দ্য অরিজিনাল অব লরা’
নবোকভের ‘দ্য অরিজিনাল অব লরা’
— শিবব্রত বর্মন
বছরের শেষ দিকে এসে ভ্লাদিমির নবোকভের ভক্তদের জন্য একটা সুসংবাদ।
নবোকভের অন্তিম এবং অসমাপ্ত উপন্যাস বেরিয়েছে। নাম, ‘দ্য অরিজিনাল অব লরা’। বৃটেনে বইটির প্রকাশক পেঙ্গুইন। আর যুক্তরাষ্ট্রে নফ (Knof)।

রুশ বংশোদ্ভূত এ ‘ইংরেজি’ লেখকের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করা হলে এ বই অবশ্য কখনও আলোর মুখ দেখতো না। ১৯৭৭ সালে মৃত্যুর আগে নবোকভ তার স্ত্রী ভেরাকে কঠিন অথচ প্রত্যাশিত একটা নির্দেশ… বিস্তারিত


