ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব করেছেন শেখ হাসিনা
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন সরকার ঘনিষ্ট একটি সূত্র।
নাম নাপ্রকাশ করার সর্তে ঐ সূত্র জানায় , জেন ল্যাম্বার্টের নেত্রিত্বে বুধবার সকালে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই প্রস্তাব করন ।
সূত্র আরো জানায় , এসময় প্রধানমন্ত্রী ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র হ্রাসে ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার কথা প্রসংসার সাথে তুলেধরেন।
খুলনায় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাপা’র সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
কাজী তারিক আহমদ খুলনা :
খুলনা মহানগরীর সংসদীয় ২টি আসনে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দলের ডাকবাংলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর জাতীয় পার্টির বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণা অনুযায়ী খুলনা-২ আসনের (খুলনা সদর থানা ও সোনডাঙ্গা মডেল থানা) আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, কাজী জাহিদুল ইসলাম মিলন, অধ্যাপক মো: গাউছুল আজমকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়।
খুলনা-৩ আসনের (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী… বিস্তারিত
সাগর-রুনির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন
নিউজ আওয়ার্স বিডি ডেস্ক:
গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের ফ্লাটে নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাংবাদিক দম্পতি হত্যাকান্ডেরর অব্যবহিত পরে ঘটনাস্থলে গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আটকের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আজও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ জোড়া খুনের কোনো কিনারা করতে পারেনি। এ পরিস্থিতিতে খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার সারাদেশে পালিত হয়য়েছে বিক্ষোভ কর্মসূচি।
দেশের বিভিন্নস্থান থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।
খুলনা :
মাছরাঙা টেলিভিশনের বার্তা… বিস্তারিত
সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে লালমনিরহাটে ব্যতিক্রমি কর্মসূচি ‘খবরের বাইরে একদিন’
লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু:
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রতিবাদে লালমনিরহাটের ‘প্রেস ফোর’ নামের সাংবাদিকদের একটি সংগঠন বুধবার একটি ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেছে। ‘খবরের বাইরে একদিন’ নামের এ কর্মসূচির আওতায় প্রতিদিনের মতো পেশাগত দায়িত্বের বাইরে থাকেন গণমাধ্যমকর্মীরা। এর বদলে তাঁরা জনমত সৃষ্টিতে আয়োজন করে মোটরসাইকেল শোভাযাত্রা, মানববন্ধন, পথসভা ও অবস্থান কর্মসূচি।
সকালে একদিকে জেলার মধ্যস্থল কালীগঞ্জ উপজেলা সদর থেকে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা। জেলার শেষ প্রান্ত পাটগ্রাম থেকেও শুরু হয় অপর… বিস্তারিত
রাজশাহী বিভাগে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট , ভোগান্তিতে যাত্রীরা
চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান, পুলিশের চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করাসহ আট দফা দাবিতে রাজশাহী বিভাগে ৭২ ঘন্টার পরিবহণ ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন। বুধবার ধর্মঘটের প্রথম দিনেই সড়ক পথে চলাচলকারী মানুষেরা পড়েছেন মহাবিপাকে। চাপ বাড়ছে ট্রেনের ওপর। তবে, টিকিট পেতে সেখানেও পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
শ্রমিক নেতারা জানিয়েছেন, চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান, পুলিশের চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে নছিমন , ভুটভুটি… বিস্তারিত
যাত্রা হলো শুরু…
স্টাফ রিপোর্টারঃ
হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথমও শুভক্ষণ…
রবী ঠাকুরের সেই আশির্বাদ মাথায় নিয়ে যাত্রা শুরু করলো অনলাইন সংবাদপত্র নিউজ আওয়ার্স বিডি ডট কম। দেশের একঝাঁক তরুণ সংবাদকর্মীদের প্রচেষ্টায় প্রকাশিত নিউজ আওয়ার্স বিডি ডট কম-এর লক্ষ্য ‘সদা সদ্য সংবাদ’।
মঙ্গলবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কম্পিউটারের বাটন চেপে অস্থায়ী কার্যালয়ে নিউজ আওয়ার্স বিডি ডট কম-এর প্রকাশক নরুন্নবী খোকন ও সম্পাদক ইউসুফ আলমগীর শুভ উদ্বোধন করেন।
এ সময়… বিস্তারিত
দামুড়হুদায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
শামসুজ্জোহা পলাশ চুয়াডাঙ্গা থেকে ঃ
দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ায় স্বামী ও তার পরিবারের লোকজন গৃহবধু অন্তরাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে । এ বিষয়ে দামুড়হদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অন্তরার পিতা আমিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এলাকাবাসি জানান বছর খানেক আগে চুয়াডাঙ্গা বেলগাছির আমিরুল ইসলামের মেয়ে অন্তরার বিয়ে হয় দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার মহিদুল ইসলামের সাথে।
সোমবার সন্ধ্যার দিকে অন্তরা (২২)… বিস্তারিত
ইয়াবাসহ ২জন গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক যৌন উত্তেজক ২০০ পীছ ইয়াবাসহ আঃ আলীম (৩০) ও আঃ রশীদ (২৮) দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর ঢাকা বাসষ্ট্যান্ড ঢাকা থেকে ধামইরহাটগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীদ্বয় আঃ আলীম ও আঃ রশীদের নিকট থেকে দুই শত পীছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।… বিস্তারিত
গ্রেফতার আতংকে নন্দীহাট এলাকায় পুরুষ শূণ্য
মোহাম্মদ হোসেন হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ এলাকায় ঘটে যাওয়ায় ঘটনায় পুলিশ গত ১৫ ফেব্র“য়ারী উত্তর ফতেয়াবাদ হাজী পাড়া ও উপজেলার বিভিন্ন স্থান থেকে সন্দেহজনক কয়েকজনকে গ্রেফতারের পর এলাকায় পুরুষ শূণ্য হয়ে পড়েছে। মন্দিরে অগ্নিসংযোগ ও বিভিন্ন ঘটনায় হাটহাজারী থানায় দু’টি মামলা হয়েছিল। এ সব মামলায় প্রায় ২৭০০ জন অজ্ঞাত আসামী করা হয়।
গত ৯ ও ১০ ফেব্র“য়ারী নন্দীহাট শ্রী শ্রী লোকনাথ মন্দিরে দু’দিন ব্যাপী একটি ধর্মীয় অনুষ্টানে… বিস্তারিত
সাদুল্যাপুরে শ্রমিকের মৃত্যু
জিল্লুর রহমান মন্ডল পলাশ গাইবান্ধা থেকে :
গাইবান্ধার সাদুল্যাপুরে ইট ভাটায় মাটি সরানোর সময় অসাবধানতা বশত মাটি চাপা পড়ে রাজ্জাকুল ইসলাম (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার ধাপেরহাটের বগুড়া-রংপুর মহাসড়কের পার্শ্বে বি এ বি বিক্রসের এক শ্রমিক গত সোমবার বিকালে ইট তৈরীর মাটি সরানোর সময় মাটি চাপায় গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়। নিহত রাজ্জাকুল… বিস্তারিত






