Wednesday 22nd February 2012

আবহাওয়া: ঢাকা

কুয়াশা 22°C কুয়াশা
শুক্র পরিষ্কার
33/17
শনি পরিষ্কার
33/17
রবি পরিষ্কার
33/19
Follow NewsHoursBD on Twitter

কুষ্টিয়া

জাগরণী চক্র ফাউন্ডেশনের পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান

এস,এইচ বাবলু খলিসাকুন্ডি (কুষ্টিয়া)থেকেঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও মঙ্গলবার খলিসাকুন্ডি জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্দোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে, ঋণ কার্যক্রমের সহিত জড়িত সদস্য/সদস্যার সন্তানদের মাঝে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রফিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের মেহেরপুর এরিয়া’র এরিয়া ম্যানেজার খবির উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি ইউপি’র সদস্য আনোয়ারুল ইসলাম ও বেলাল হোসেন। এতে করে ছাত্রদের… বিস্তারিত

দৌলতপুরে আলোচনা সভায় পাঁচ শতাধিক ব্যক্তি বিএনপি’তে যোগদান

এস,এইচ বাবলু, খলিসাকুন্ডি (কুষ্টিয়া):

সকাল ১১ টায়, কুষ্টিয়া দৌলতপুরের খলিসাকুন্ডিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ঢাকা টোব্যাকো কোম্পানীর সম্মুখে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম চেয়ারম্যান।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিল, উপজেলা নেতৃবুন্দের মধ্য হতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র  সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আকবর আলী চেয়ারম্যান, দপ্তর সম্পাদক শের আলী,… বিস্তারিত

খলিসাকুন্ডিতে পুষ্প সংস্থা কর্তৃক বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ

এস,এইচ বাবলু, খলিসাকুন্ডি (কুষ্টিয়া):

কুষ্টিয়া দৌলতপুরের খলিসাকুন্ডিতে দরিদ্র জনগনের মাঝে পুষ্প সংস্থা কর্তৃক বিনামূল্যে স্যানিটেশন বিতরণ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার পরিচালক মাহাবুব রশীদ মুকুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমির উদ্দীন মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখার  সভাপতি এস, মোহাম্মদ আলী সিদ্দিকী (ডাঃ বাবু)।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল… বিস্তারিত

এনজিও ফাউন্ডেশনের স্যানিটেশন বিষয়ক আলোচনা

এস এইচ বাবলু  খলিসাকুন্ডি (কুষ্টিয়া):

বৃহস্পতিবার কুষ্টিয়া দৌলতপুর’র আদাবাড়ীয়ায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার বিষয়ক   এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সোমিক সংস্থার পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, সচেতনতাবোধ না থাকায় এখনো অনেক এলাকায় মাটির তৈরী ঝুলন্ত পায়খানা দেখা যায়।  স্লাবে ওয়াটার সিল না থাকায় একদিক দিয়ে পায়খানার গন্ধে পরিবেশ দূষণ অপরদিকে মাছি  বাহিত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরীর জন্য… বিস্তারিত

দিশেহারা চাষীরা

এস,এইচ বাবলু, খুলসাকুন্ডি (কুষ্টিয়া):

কুষ্টিয়া দৌলতপুরের খলিসাকুন্ডি কাঁচা বাজার অতীত ঐতিহ্যবাহী। এখানকার বিভিন্ন কাঁচা তরিতরকারী সহ হলুদ, মরিচ, আলু দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রফতানী হয়ে থাকে।

বর্তমানে এই মোকামে প্রতি কেজি কাঁচা মরিচ- ৪০ টাকা, গোলআলু- (পুরাতন) ৪ টাকা, ফুলকপি- ৩ টাকা, পিঁয়াজ- ৭ টাকা, রসুন- ১৬ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া সবধরণের কাঁচা তরিতরকারীর সরবরাহও পরিলক্ষিত হয়েছে যথেষ্ঠ।

এখানকার প্রবীণ আড়ৎদার তয়েজ উদ্দীন বলেন, কাঁচা মালের আমদানী… বিস্তারিত

মাদকদ্রব্য সহ শিক্ষক গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া থেকে:

কুষ্টিয়া দৌলতপুরের খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের জনৈক সহকারী শিক্ষক আবুল বাশার (৩২) কে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়,শুক্রবার  খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে  কুষ্টিয়া-মেহেরপুর সড়কের রোড ডাকাতি মামলার জনৈক আসামী আবুল বাশার খলিসাকুন্ডি হাটের উপর মোহন আলীর দোকানের সামনে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আবুল বাশারকে মদসহ গ্রেফতার করে ক্যাম্পে… বিস্তারিত

দৌলতপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

এস,এইচ বাবলু দৌলতপুর  (কুষ্টিয়া) থেকে :

মাদক কানন খলিসাকুন্ডি হতে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। কুষ্টিয়া ডিবি পুলিশের এস,আই নওশাদ সাথে ফোর্স নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে  খলিসাকুন্ডি বাসষ্ট্যান্ডে মেহেরপুর থেকে ছেড়ে আসা আমিন পরিবহন (কুষ্টিয়া হ-১১-০০০৮) নামক বাসে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ  জাহিদুল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের নুর মহাম্মদের ছেলে।

দৌলতপুরের মাদক সম্রাট শহিদুল ইসলাম ভটা’র ২ বছরের জেল

এস,এইচ বাবলু, খলিসাকুন্ডি, কুষ্টিয়া:
কুষ্টিয়া দৌলতপুরের মাদক কানন খলিসাকুন্ডি হতে ৬০ গ্রাম হেরোইন, একটি ওজনযন্ত্র ও ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট নামে খ্যাত শহিদুল ইসলাম ভটাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, মাদকদ্রব্য বহণ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খলিসাকুন্ডি গ্রামের মন্ডলপাড়া হতে তাকে আটক করে।

পরে দৌলতপুর থানার মাধ্যমে উদ্ধারকৃত মালামালসহ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আবু… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829