Wednesday 22nd February 2012

আবহাওয়া: ঢাকা

কুয়াশা 22°C কুয়াশা
শুক্র পরিষ্কার
33/17
শনি পরিষ্কার
33/17
রবি পরিষ্কার
33/19
Follow NewsHoursBD on Twitter

খুলনা

খুলনায় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাপা’র সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

কাজী তারিক আহমদ খুলনা :

খুলনা মহানগরীর সংসদীয় ২টি আসনে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দলের ডাকবাংলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর জাতীয় পার্টির বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণা অনুযায়ী খুলনা-২ আসনের (খুলনা সদর থানা ও সোনডাঙ্গা মডেল থানা) আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, কাজী জাহিদুল ইসলাম মিলন, অধ্যাপক মো: গাউছুল আজমকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়।

খুলনা-৩ আসনের (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী… বিস্তারিত

ডলফিন রক্ষায় খুলনায় মাসব্যাপী মেলার উদ্বোধন

খুলনা প্রতিনিধি :

 

নদীর ডলফিন (শুশুক) রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং এ সর্ম্পকে উপকূলীয় অঞ্চলের মানুষকে সচেতন করতে খুলনায় মাসব্যাপী ব্যতিক্রমধর্মী শুশুক মেলা শুরু হয়েছে।

 

বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র প্রকল্প (বিসিডিপি) এ মেলার আয়োজন করেছে।  শনিবার দুপুরে নগরীর ভৈরব নদের ফরেষ্টঘাটে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুস আলী।

 

প্রকল্প পরিচালক (এডুকেশন এন্ড ট্রেনিং) এলিজাবেথ ফাহরনি মনসুর জানান, নৌ-পথে পরিচালিত মাসব্যাপী এ… বিস্তারিত

মংলায় বিদ্যুতের ভেলকিবাজি

মংলা প্রতিনিধিঃ

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর শহর মংলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। চলতি এসএসসি পরীক্ষার মধ্যেও দিনে কয়েকবার করে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। যান্ত্রিক ত্র“টির অজুহাত দিয়ে দিন ও রাতে ঘন্টার পর ঘন্টা ধরে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলেও সমস্যার সমাধানে কর্তৃপক্ষের যেন কোন মাথা ব্যথা নেই। এ দিকে দিন ও রাতের অধিকাংশ সময় ধরে শহরে বিদ্যুৎ না থাকার দরুণ বিদ্যুৎ নির্ভর এখানকার সকল শিল্প… বিস্তারিত

মংলা বন্দরের নাব্যতা রক্ষায় শীঘ্রই চ্যানেলে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে-নৌ মন্ত্রী

মংলা প্রতিনিধিঃ

মংলা বন্দরের প্রধান সমস্যা নাব্যতা সংকট নিরসনে নিজস্ব ড্রেজার ক্রয় ও পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এছাড়া বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে খুলনা থেকে মংলা কাস্টমস হাউসকে চলতি মাসেই মংলায় স্থানান্তর করা হবে। বুধবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মংলা বন্দর উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

নৌ পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপদেষ্টা… বিস্তারিত

বনদস্যু বাহিনী প্রধান মুকুলের মৃতদেহ উদ্ধার হয়নি

মংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের মরাপশুর এলাকায় বনদস্যু মুকুল বাহিনীর অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ওই বাহিনীরই বিদ্রোহী সদস্য এনামুলের গুলিতে নিহত বাহিনী প্রধান মুকুলের মৃতদেহ উদ্ধার হয়নি। গুলিবিদ্ধ অবস্থায় দস্যু এনামুলকে আটকের পর তাকে নিয়ে সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মংলা থানার ওসি নিখিল চন্দ্র মন্ডল জানান, শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের মরাপশুর সংলগ্ন কলসভাঙ্গা এলাকার ত্রিমোহনার উত্তর পাড়ে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে মুকুল বাহিনীর সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে বন্দুক যুদ্ধে… বিস্তারিত

সাংবাদিক রুনি ও সাগর হত্যার মানব বন্ধন

খুলনা প্রতিনিধি :

সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা ও অন্যায় কর্মকান্ডগুলো তুলে ধরে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা যদি হত্যা, নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় থাকে, তবে ঐ রাষ্ট্রের উন্নয়ন বাধা গ্রস্ত হয়। সাংবাদিকরা হত্যা হলে ঐ রাষ্ট্রের উন্নয়ন থমকে যায়। সুতরাং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। বক্তরা অবিলম্বে সাগর ও রুনি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুলনা টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন আয়োজিত গতকাল সোমবার বেলা… বিস্তারিত

ভারতীয় ১০ জেলেকে ভারতীয় হাই কমিশনে হস্তান্তর

মংলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরতে এসে জলদস্যু গামা বাহিনীর হাতে অপহৃত ভারতীয় ১০ জেলেকে উদ্ধারের ৫ দিন পর বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনে হস্তান্তর করা হয়েছে। গত ৪ ফেব্র“য়ারী সুন্দরবনের শেলারচর থেকে এ সকল জেলে ও তাদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপ এলাকার জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ২৭ জানুয়ারী জলদস্যু গামা বাহিনীর… বিস্তারিত

বঙ্গোপসাগরে অপহৃত ভারতীয় ১০ জেলেকে উদ্ধার

মংলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরতে এসে জলদস্যু গামা বাহিনীর হাতে অপহৃত ভারতীয় ১০ জেলেকে সুন্দরবনের শেলারচর থেকে উদ্ধার করে মংলা থানা পুলিশে হস্তান্তরের পর আদালতে প্রেরণ করেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার হাসানুজ্জামান জানান, ভারতের কাকদ্বীপ এলাকার জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ২৭ জানুয়ারী শুক্রবার জলদস্যু গামা বাহিনীর হাতে অপহৃত হয়।

অপহরণের ৭ দিন পর গত শুক্রবার রাতে… বিস্তারিত

খুবি’র গণিত ডিসিপ্লিনের যুগপূর্তি উৎসব

খুলনা প্রতিনিধি :

নতুন-পুরাতনের মিলন মেলায় শনিবার একাকার হয়ে গিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন। ‘নতুনকে বরণ আর পুরাতনের সাথে সখ্যতা স্থাপনের’ প্রত্যয়ে গত এক যুগের পথচলার সাথীরা তাই মিলিত হয়েছিল যুগপূর্তি উৎসবে। এ মধুর মিলনক্ষণকে বিনি সুতোর মালায় গেথে রাখতে; সুখে-দুঃখে একে অন্যের আরও কাছে আসতে তারা গঠন করলো এ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এ অ্যাসোসিয়েশন গঠন ও পূর্নমিলনী আমাদের কাছাকাছি থাকার এবং পরস্পরের প্রতি দ্বায়বোধ জাগানোরই একটি প্রচেষ্টা। শুরু থেকে শেষ পর্যন্ত… বিস্তারিত

খুলনায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

খুলনা প্রতিনিধি :

খুলনা নগরীর মানিকলা এলাকায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রনি (৫) নামের একটি শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা-যশোর মহাসড়কে এ দূঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টায় মানিকতলা খাদ্যগুদামের সামনে রনি (৫) নামের ওই শিশুটি খুলনা-যশোর মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে খুলনা গামী একটি পরিবহনের ধাক্কায় সে পড়ে যায় । এতে সে ঘটনাস্থলেই… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829