Wednesday 22nd February 2012

আবহাওয়া: ঢাকা

কুয়াশা 22°C কুয়াশা
শুক্র পরিষ্কার
33/17
শনি পরিষ্কার
33/17
রবি পরিষ্কার
33/19
Follow NewsHoursBD on Twitter

শিক্ষা সংস্কৃতি

ফুলে ফুলে ছেয়ে গেছে জাবি শহীদ মিনার

জাহিদুল ইসলাম, জাবি থেকে :

২১শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বস্তরের মানুষ বিশ্ববিদ্যালয়স্ত শহীদ মিনারে ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

উল্লেখ্য রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে হাজার হাজার মানুষের ঢল নামে।এসময় পুরো বিশ্ববিদ্যালয় চত্ত্বর “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানসহ আরও গান এবং শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা… বিস্তারিত

প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৯১৮ জনকে বৃত্তি

নিউজ ডেক্স:
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে, যাদের ২১ হাজার ৯৯৮ জন পেয়েছে ট্যালেন্টপুলে।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বৃত্তির ফল ঘোষণা করেন।

তিনি বলেন, এবার ২১ হাজার ৯৯৮ জনকে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৭৯ জন ছাত্র ও ১১ হাজার ১৯ জন ছাত্রী।

এ ছাড়া ৩১ হাজার ৭০৮ জনকে সাধারণ বৃত্তি দেয়া… বিস্তারিত

হাটহাজারীতে ছাত্র পরিষদের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমেদ বলেছেন একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বিদ্যালয়ে উন্নয়নের সাথে সাথে এলাকার উন্নয়নও হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে এই এলাকা অনুন্নত থাকতে পারে না। প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পারলে সেই এলাকায় কোন অনিয়ম দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারেনা। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নও হতে বাধ্য। তিনি সোমবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য… বিস্তারিত

এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ

এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে আজ নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাধারন ছাত্র-ছাত্রীরা এক মানব বন্ধন পালন করেছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘন্টকাল ব্যাপী এ মানব বন্ধন পালন করে। মানব বন্ধন চলাকালে ছাত্র মিনহাজ তোতন, মতিউর রহমান ও আকিব চৌধূরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, এই রুটিন অনুয়াযী পরীক্ষা অনুষ্ঠিত হলে, শিক্ষার্থীরা আশানুরুপ ফল করতে পারবে না। তারা অবিলম্বে… বিস্তারিত

জাবিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

জাহিদুল ইসলাম, জাবি  :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১.৩০টায় প্রথমে প্রগতিশীল ছাত্রজোট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা স্বৈরাচার প্রতিরোধ দিবসের মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়।

শহীদ মিনার থেকে আরেকটি মিছিল ১২টায় “স্বৈরাচার প্রতিরোধ চেতনা মঞ্চ”-এর ব্যানারে স্বৈরাচার প্রতিরোধ দিবসের মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় এবং এখানেই একটি সমাবেশ… বিস্তারিত

জাবিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ”-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত প্লাকার্ড ও ব্যানারসহ এই মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ প্রায় দুই হাজারের মত মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্ররা… বিস্তারিত

ভোলায় ছাত্রীদের পরীক্ষা বর্জন

অচিন্ত্য মজুমদার ঃ

ভোলার লালমোহনে করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ইংরেজি প্রভাষকের বিচারের দাবীতে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে ওই কলেজে এ ঘটনা ঘটে।

কলেজের ছাত্রীরা জানায়, করিমুন্নেছা মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জুয়েল বিভিন্ন সময়ে ক্লাস রুমে ও প্রাইভেটে সুন্দরী মেয়েদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরনের অংগ ভঙ্গি করে। সম্প্রতি এইচ এস সি ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে কলেজে প্রেমের প্রস্তাব দেয়। এ ঘটনা জানাজানি হলে ওই… বিস্তারিত

জাবিতে অর্ধ শতাধিক শিক্ষকের অনশন


জাহিদুল ইসলাম, জাবি থেকে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় অর্ধ শতাধিক শিক্ষক অনশন কর্মসুচি পালন করেছে।

শনিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষক সমাজের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার বিচারসহ সাত দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলন করছি।’ ন্যায়… বিস্তারিত

জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৯জন শিক্ষার্থীর জন্য ৩জন শিক্ষক

এম দুলাল আহাম্মেদ খাগড়াছড়ি থেকেঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানাধীন জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ৫৩৯জন ছাত্র/ছাত্রীদের বিপরীতে মাত্র ৩জন শিক্ষক পাঠদান করছে। ৯জন শিক্ষক কর্মরত থাকলেও ৩জন সি.ইন.এড প্রশিক্ষণে, ১জন মাতৃত্বকালীন ছুটিতে ও ১জন মেডিকেল ছুটিতে আছেন। প্রধান শিক্ষক বিভিন্ন দাপ্তরিক কাজে বাহিরে থাকার কারণে ৩জন শিক্ষক দিয়েই চলছে শিক্ষা কার্যক্রম।

যা রীতিমত হতাশাব্যাঞ্জক। বিদ্যালয়ে ঘুরে দেখা… বিস্তারিত

খুবি’র গণিত ডিসিপ্লিনের যুগপূর্তি উৎসব

খুলনা প্রতিনিধি :

নতুন-পুরাতনের মিলন মেলায় শনিবার একাকার হয়ে গিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন। ‘নতুনকে বরণ আর পুরাতনের সাথে সখ্যতা স্থাপনের’ প্রত্যয়ে গত এক যুগের পথচলার সাথীরা তাই মিলিত হয়েছিল যুগপূর্তি উৎসবে। এ মধুর মিলনক্ষণকে বিনি সুতোর মালায় গেথে রাখতে; সুখে-দুঃখে একে অন্যের আরও কাছে আসতে তারা গঠন করলো এ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এ অ্যাসোসিয়েশন গঠন ও পূর্নমিলনী আমাদের কাছাকাছি থাকার এবং পরস্পরের প্রতি দ্বায়বোধ জাগানোরই একটি প্রচেষ্টা। শুরু থেকে শেষ পর্যন্ত… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829