বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি:
ইসলামিক ইউনিভার্সিটি আব চিটাগাং(আইআইইউসি)’র ছাত্র রায়হানুল ইসলামকে সভাপতি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি(বিইউবিটি)’র ছাত্র সিয়াম সারোয়ার জামিল কে সাধারন সম্পাদক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি(এনএসইউ)’র ছাত্র সাফিউল আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি(সাপুব)’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
গতকালশুক্রবার সকালে রাজধানীর বনানীস্থ স্থানীয় এক রেস্টুরেন্টে অনু্ষ্ঠিত সংগঠনের সাধারন সভায় এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের বিলিয়মান কমিটির আহ্বায়ক রায়হানুল ইসলামের সভাপতিত্বে… বিস্তারিত
হরতাল, অবরোধ, ভাংচুরঃ গণতন্ত্রের অনিশ্চিত ভবিষ্যত
আব্দুল হাই রঞ্জু
“গণতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান বুকে পিঠে লিখে ’৯০ এর গণঅভ্যুত্থানের শেষ ভাগে নুর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফলতার পুর্নতা লাভ করে। এরশাদ শাহীর মন্ত্রীসভার তৎকালিন মন্ত্রী জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব সেদিন দম্ভের সহিত ব্যঙ্গ করে বলেছিলেন মতা কি জিরো পয়েন্টে হস্তান্তর করতে হবে ? সত্যিই সেদিন গণ আন্দোলনের মুখে জিপিও’র সামনে জিরো পয়েন্টে শহীদ নুর হোসেনের আত্মদানের… বিস্তারিত
বাংলাদেশ ক্রিকেট দল: প্লট ও গাড়ি দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টার:
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলের ২০ সদস্যকে একটি করে প্লট ও গাড়ি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতরাতে গণভবনের ব্যাঙ্কোয়েট হলে খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে স্যুট পিস উপহার দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে এক্সিম ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান সাকোর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তার হাতে এক লাখ টাকার চেক তুলে… বিস্তারিত
তিস্তার পানি বণ্টন : জুনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি
সচিবালয় রিপোর্টার:
আগামী বছরের জুন মাসের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের জানান, দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার মাধ্যমে চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, “গত জুনে তৈরি করা চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। দুই দেশের পক্ষ থেকেই কূটনৈতিক তৎপরতা চলছে। উভয়ের স্বার্থ রক্ষা করে এ চুক্তি করা… বিস্তারিত
সেবার নামে বাণিজ্য করার কোনো সুনির্দিষ্ট তথ্য এনজিও ব্যুরোতে নেই: সংসদে মতিয়া চৌধুরী
সংসদ রিপোর্টার:
সংসদে জানিয়েছেন মতিয়া চৌধুরী চলতি বছর পাঁচশ ৮৫টি এনজিও’র নিবন্ধন বাতিল করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বিভিন্ন প্রেক্ষাপটে এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত ছয়’শ ৪১টি এনজিও’র নিবন্ধন বাতিল করেছে।
এর মধ্যে, ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৫৬টির এবং ২০১০ সালে পাঁচশ ৮৫টি এনজিও’র নিবন্ধন বাতিল করা হয়।
নওগাঁ-৪ আসনের সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক মতিয়া… বিস্তারিত
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:
আদালত অবমাননার মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।
এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আদালত অবমাননায় দায়ে তাকে দোষী সাবস্ত্য করে এ রায় দেয়।
রায় ঘোষণা উপলক্ষে মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রায়ে আমার দেশের প্রতিবেদক ওলিউল্লাহ নোমানকে… বিস্তারিত
২২ আগস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল: জেলায় জেলায় মৌখিক পরীক্ষায় বাণিজ্যের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
সারা দেশে ৩৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২২ আগস্ট প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করতে কিছুটা বিলম্ব হওয়ায় মন্ত্রণালয়ের কাছে দশ দিন সময় চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল বৃস্পতিবার বলেছেন, আগামী ২২ আগস্টের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার… বিস্তারিত
হায় পলিথিন!
স্টাফ রিপোটার:
রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ পলিথিন বাণিজ্য বেড়েই চলছে। পরিবেশ দূষিত করা এ পলিথিন দেশের কয়েকশ কারখানায় উৎপাদন করে প্রতিনিয়ত বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন বিভাগ বিচ্ছিন্নভাবে পলিথিন প্রতিরোধের অভিযান চালালেও কোনোভাবেই পলিথিনের উৎপাদন, বাজারজাত কিংবা পাচার রোধ করা যাচ্ছে না। পুরান ঢাকার লালবাগ, সোয়ারিঘাট, নিমতলীসহ বেশকিছু এলাকায় পলিথিন উৎপাদন করা হচ্ছে। উৎপাদনে কিছুটা গোপনীয়তা থাকলেও প্রকাশ্যে তা বাজারজাত করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের ছত্রছায়ায় উৎপাদন এবং বাজারজাত করা… বিস্তারিত
রাজনীতির মাঠ নিয়ে ব্যস্ত পুলিশ: আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইস্যুগুলোর আগাম তথ্য পাচ্ছে না পুলিশ
নিউজ আওয়ার্স বিডি:
হরতাল, মিছিলসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি সামলাতে রাজনীতির মাঠে ব্যস্ত পুলিশ। এর ওপর রয়েছে বিরোধীদলীয় রাজনীতিকদের বিরুদ্ধে নিত্যনতুন দায়ের করা ডজন ডজন মামলার তদন্ত ও আসামিদের ধর-পাকড় তৎপরতা। ফলে নিয়মিত টহল, সন্ত্রাসীদের আস্তানায় হানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণের নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় মিলছে না। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বেসামাল হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, সাবেক… বিস্তারিত
কুড়িগ্রামে বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:
সীমান্তে চোরাচালন, মাদক প্রতিরোধ ও মানবপচারসহ সীমান্ত অপরাধ দমনে বিডিআর ও বিএসএফ একযোগে কাজ করার ঐক্যমত পোষন করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ১০০৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট বিওপি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে ৫টা পর্যন্ত।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং ভারতের বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ গৌহাটি… বিস্তারিত


