রাঙ্গামাটির ছোট হরিনা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিচার কাজ আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত মুলতবী: ১ জনের দোষ স্বীকার
রাঙ্গামাটি প্রতিনিধি:
বিডিআর বিদ্রোহ মামলায় রাঙ্গামাটির ছোট হরিনা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিচার কাজ আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত মুলতবী করা হয়েছে। এই মামলায় ২৩ জওয়ানের মধ্যে ১ জন আদালতে তার দোষ স্বীকার করেছেন। আগামী ১৬ জানুয়ারী এই মামলার বাদী ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
বুধবার রাঙ্গামাটির বিশেষ আদালতে বিজিবি চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান বিচারিক প্যানেলে সভাপতিত্ব করেন। বিচারিক প্যানেলের অপর তিন সদস্য হলেন বিজিবি কর্মকর্তা… বিস্তারিত
চুয়াডাঙ্গা সীমান্তে বিডিআর বিএসএফ পতাকা বৈঠক
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গহেশপুর সীমান্তে রোববার সকালে সীমান্তের ৮৬নং মেইন পিলারের ২ নং সাব পিলারের নো ম্যানস ল্যান্ডে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পতাকা বৈঠক চলে।
উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সালেহ আহম্মেদ। ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বানপুর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর এনবি… বিস্তারিত
সিলেটে বিডিআর বিদ্রোহের বিচার শুরু
সিলেট প্রতিনিধি:
সিলেটের আখালিয়াস্ত বিডিআর সেক্টর সদর দফতরের বিশেষ আদালতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ৬১ জোয়ানের বিচার কার্যক্রম।
২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারী সিলেট সেক্টর সদর দফতরে উলেলখিত জোয়ানদের বিদ্রোহে অংশ নেয়ার অভিযোগের ভিত্তিতে চলছে এ বিচার কার্যক্রম। বিডিআর কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল এস,এম, ফরহাদের সভাপতিত্বে বিশেষ আদালতে এ কার্যক্রম শুরু হয়। এর আগে সকল আসামীকে আদালতে হাজির করা হয় ।
মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন… বিস্তারিত
পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের মামলার শুনানী চলছে
স্টাফ রিপোর্টার:
বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ১৩ রাইফেলস ব্যাটেলিয়নের জওয়ানদের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে। বিডআর সদর দপ্তর পিলখানায় মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিরতির পর পুনরায় বিচারকাজ শুরু করে আদালত।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত আদালতে ১৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
গতকাল সোমবার অভিযুক্ত ৬২২ আসামির ১০১ জনের অভিযোগ শোনানোর পর বেলা ২টা ৪০ মিনিটে মুলতবি করা… বিস্তারিত
কুড়িগ্রামে বিডিআর-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
নিউজ আওয়ার্স বিডি: কুড়িগ্রাম প্রতিনিধি:
সীমান্তে চোরাচালন, মাদক প্রতিরোধ ও মানবপচারসহ সীমান্ত অপরাধ দমনে বিডিআর ও বিএসএফ একযোগে কাজ করার ঐক্যমত পোষন করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সকাল এগারোটার দিকে ১০০৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট বিওপি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে ৫টা পর্যন্ত।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান এবং ভারতের বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ গৌহাটি… বিস্তারিত
রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক বিডিআরদের মধ্যে নয় আসামির সাজা
নিউজ আওয়াস বিডি:
রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক বিডিআরদের মধ্যে নয় আসামির সাজা হয়েছে। এতে একজনের সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে।অন্যদের বিভিন্ন মেয়াদে দন্ডিত করা হয়েছে। বিডিআর বিদ্রোহ মামলার বিচারে গঠিত বিডিআরের বিশেষ আদালত-৪ রোববার দুপুরে এ রায় দিয়েছে।
কারাদণ্ড প্রাপ্ত সকলে রাঙ্গামারটির রাজনগরে অবস্থিত ১২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য হিসেবে কমরত ছিলেন।
রোববার দুপুর ২টার দিকে রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচার কাজ শুরু হয়। বিচার প্যানেলের… বিস্তারিত



