তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করলে দুদকের প্রয়োজন নেই: ড. মহীউদ্দীন খান আলমগীর
নিউজ আওয়াস বিডি ডেক্স:
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করলে দুদকের প্রয়োজন নেই। ওই সময় দুদক রাষ্ট্রের সংবিধান লংঘন করে গোষ্ঠী স্বার্থে বিশেষ মহলের তল্পিবাহক হিসেবে কাজ করেছে। এ প্রেক্ষিতে দুদক আইনের সংশোধনকে ইতিবাচক আখ্যায়িত করে তিনি বলেন, দুদককে নিরঙ্কুশ ক্ষমতা দিলে সেনা প্রধানও নিরঙ্কুশ ক্ষমতা চাইবেন। গতকাল সোমবার জাতীয় সংসদ… বিস্তারিত
ইসি অভিমূখে বিএনপি’র মিছিল: মুক্তাঙ্গনে শুরু বাংলা মটরে শেষ
নিউজ আওর্য়াস বিডি:
সোমবার বিকালে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে মিছিল শুরুর আগে মুক্তাঙ্গনে বিএনপি নতুন কর্মসূচি ঘোষনা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে আগামী ৯ মে দেশের সব জেলার নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল।
ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে বিএনপি তাদের আন্দোলন অব্যহত রখেছে।
মুক্তাঙ্গনের সমাবেশ শেষে ঢাকার মেয়র দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিল তোপখানা রোড়, শিশু… বিস্তারিত
এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা: আবার পেছালো
নিউজ আওয়াস বিডি:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদসহ ৪ জনের বিরুদ্ধে রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার বিচার কাজ আবারও পিছেয়ে গেল। মামলার বাদি আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় আবারও নতুন তারিখ ধার্য্য হয়েছে।
সোমবার মামলার বাদী তৎকালীন দুনীর্তি দমন ব্যুরোর সহকারী পুলিশ সুপার আলী হায়দার আদালতে সাক্ষ্য দেয়ার জন্য হাজির না হওয়ায় বিচারক আগামি ৮ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহনের তারিখ পুনরায় নির্ধারণ করেছেন।
আদালত… বিস্তারিত
বাড়ছে গুপ্তহত্যা: ঘাতক ধরা ছোঁয়ার বাইরে: হত্যা রহস্য অনুদঘাটিতই থাকছে
নিউজ আওয়ার্স বিডি:
ঢাকায় গুপ্তঘাতকদের হাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছয়জন খুন হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণের পর তাদের খুন করে নির্জন স্থানে লাশ ফেলে রাখা হচ্ছে। কে বা কারা তাদের নৃশংসভাবে হত্যা করেছে এ ব্যাপারে র্যাব ও পুলিশ কোনো কিনারা করতে পারেনি। তবে তাদের নিকটাত্মীয় স্বজনদের অভিযোগ, র্যাব ও পুলিশ ক্রসফায়ারের দুর্নাম থেকে দূরে থাকতে তারা গুপ্তহত্যা শুরু করেছে। আর এ কারণেই এসব হত্যারহস্য অনুদ্ঘাটিত থেকে যাচ্ছে।
আইনশৃঙ্খলা… বিস্তারিত
বন্দিদশা কাটলো না সু চির
সামরিক জান্তার দেয়া শেষ ১৮ মাসের গৃহবন্দিত্ব আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। কিন্তু শুক্রবার সে আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। ৬৪ বছর বয়সী সু চি প্রায় ১৪ বছর ধরে গৃহবন্দি রয়েছেন। সু চির দল এনএলডি অবশ্য আগেই আশঙ্কা করেছিল, জান্তা সরকারের অঙ্গুলি হেলনে চলা আদালতের রায় তাদের পক্ষে নাও যেতে পারে। আপিল আবেদন খারিজের রায়ে হতাশা ব্যক্ত করেছে আমেরিকা, ইউরোপসহ দেশটিতে… বিস্তারিত
চলতি মাসেই কারাবন্দি পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর
আজ বঙ্গবন্ধু খুনিদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে।
চলতি মাসেই কারাবন্দি পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে আইনজীবীরা বলছেন। নতুন বছরের শুরুতে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যয় ব্যক্ত করেছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আজ রোববার দুপুরে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।এরপর লাল খামে পুরে ওই পরোয়ানা পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে; যেখানে রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজন।
বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার… বিস্তারিত
বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা জারি রোববার
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করবেন। আগামী ৩ জানুয়ারি আদালত খুললে ওই দিনই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর দেওয়া হবে। স্বাক্ষরের পর লাল খামে ভরে ওই পরোয়ানা পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরের বিষয়ে আইনগত জটিলতা… বিস্তারিত



