Thursday 9th February 2012

আবহাওয়া: ঢাকা

আবছায়া 24°C আবছায়া
শুক্র পরিষ্কার
26/13
শনি পরিষ্কার
26/13
রবি পরিষ্কার
26/14
Follow NewsHoursBD on Twitter

national

হরতাল, অবরোধ, ভাংচুরঃ গণতন্ত্রের অনিশ্চিত ভবিষ্যত

আব্দুল হাই রঞ্জু
“গণতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান বুকে পিঠে লিখে ’৯০ এর গণঅভ্যুত্থানের শেষ ভাগে নুর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফলতার পুর্নতা লাভ করে। এরশাদ শাহীর মন্ত্রীসভার তৎকালিন মন্ত্রী জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব সেদিন দম্ভের সহিত ব্যঙ্গ করে বলেছিলেন মতা কি জিরো পয়েন্টে হস্তান্তর করতে হবে ? সত্যিই সেদিন গণ আন্দোলনের মুখে জিপিও’র সামনে জিরো পয়েন্টে শহীদ নুর হোসেনের আত্মদানের… বিস্তারিত

সেবার নামে বাণিজ্য করার কোনো সুনির্দিষ্ট তথ্য এনজিও ব্যুরোতে নেই: সংসদে মতিয়া চৌধুরী

সংসদ রিপোর্টার:
সংসদে জানিয়েছেন মতিয়া চৌধুরী চলতি বছর পাঁচশ ৮৫টি এনজিও’র নিবন্ধন বাতিল করা হয়েছে।

জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বিভিন্ন প্রেক্ষাপটে এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত ছয়’শ ৪১টি এনজিও’র নিবন্ধন বাতিল করেছে।

এর মধ্যে, ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৫৬টির এবং ২০১০ সালে পাঁচশ ৮৫টি এনজিও’র নিবন্ধন বাতিল করা হয়।

নওগাঁ-৪ আসনের সাংসদ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক মতিয়া… বিস্তারিত

২২ আগস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল: জেলায় জেলায় মৌখিক পরীক্ষায় বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সারা দেশে ৩৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২২ আগস্ট প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করতে কিছুটা বিলম্ব হওয়ায় মন্ত্রণালয়ের কাছে দশ দিন সময় চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান গতকাল বৃস্পতিবার বলেছেন, আগামী ২২ আগস্টের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার… বিস্তারিত

হায় পলিথিন!

স্টাফ রিপোটার:
রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ পলিথিন বাণিজ্য বেড়েই চলছে। পরিবেশ দূষিত করা এ পলিথিন দেশের কয়েকশ কারখানায় উৎপাদন করে প্রতিনিয়ত বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন বিভাগ বিচ্ছিন্নভাবে পলিথিন প্রতিরোধের অভিযান চালালেও কোনোভাবেই পলিথিনের উৎপাদন, বাজারজাত কিংবা পাচার রোধ করা যাচ্ছে না। পুরান ঢাকার লালবাগ, সোয়ারিঘাট, নিমতলীসহ বেশকিছু এলাকায় পলিথিন উৎপাদন করা হচ্ছে। উৎপাদনে কিছুটা গোপনীয়তা থাকলেও প্রকাশ্যে তা বাজারজাত করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের ছত্রছায়ায় উৎপাদন এবং বাজারজাত করা… বিস্তারিত

এমপিও ভূকি্তর নতুন তালিকায় ১৪৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

নিউজ আওয়ার বিডি রিপোট:
১৫ দিন যাচাই-বাছাই করার পর সোমবার এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিক বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তুলে দেন। নতুন তালিকায় ১৪৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে এবং পূর্বের তালিকা থেকে প্রায় ১০০ প্রতিষ্ঠান বাদ পড়েছে। তবে উপদেষ্টা এমপিওভুক্তি ১ মে থেকে কার্যকর এবং এমপিওভুক্তির নীতিমালার পরিশিষ্ট ‘ক’ (জনসংখ্যার প্রাপ্যতা) ধারাটি বাতিল করে তালিকা প্রকাশ করার জন্য শিক্ষামন্ত্রীকে চিঠি… বিস্তারিত

অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ: ৫ বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির লাইসেন্স বাতিল

নিউজ আওয়ার্স বিডি:
অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের পাঁচটি বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে। কোম্পানি পাঁচটি হল- ঢাকা ফোন, র‌্যাংকসটেল, ন্যাশনাল টেলিকম, পিপলসটেল এবং ওয়ার্ল্ডটেল।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বুধবার এ কথা জানিয়েছেন।
র‌্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট র‌্যাংকসটেলের
লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে আগামী সাতদিনের মধ্যে
সিদ্ধান্ত নিতে বিটিআরসি নির্দেশ দেন। এর একদিন… বিস্তারিত

কুড়িগ্রামে ভিজিডিইউপি প্রকল্পের সরবরাহকৃত ছাগল মরে যাচ্ছে: সুফলভোগীরা দিশেহারা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ভিজিডিইউপি প্রকল্পে অতিদরিদ্রদের আত্মকর্মসংস্থানে দেয়া প্রায় সব ছাগল মরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সুবিধাভোগীরা। ছাগলসহ অন্যান্য সম্পদ সরবরাহে ব্যাপক অনিয়মের কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সুবিধাভোগীরা।
কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সুফলভোগীদের মধ্যে স্টেশন পাড়ার নূর বকসের স্ত্রী লুৎফা বেগম এই প্রকল্প থেকে গত বৃহষ্পতিবার ৪টি ছাগল পেয়েছেন। ৪দিনের মধ্যে ৪টিই মরে গেছে। শুধু তাই নয়, গোটা মৌজায় ২৩জন উপকারভোগীকে ৮৭টি ছাগল বিতরন করা হয়।… বিস্তারিত

ইসি অভিমূখে বিএনপি’র মিছিল: মুক্তাঙ্গনে শুরু বাংলা মটরে শেষ

নিউজ আওর্য়াস বিডি:
সোমবার বিকালে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে মিছিল শুরুর আগে মুক্তাঙ্গনে বিএনপি নতুন কর্মসূচি ঘোষনা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে আগামী ৯ মে দেশের সব জেলার নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল।
ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে বিএনপি তাদের আন্দোলন অব্যহত রখেছে।
মুক্তাঙ্গনের সমাবেশ শেষে ঢাকার মেয়র দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিল তোপখানা রোড়, শিশু… বিস্তারিত

মহান মে দিবস

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস।
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে গোটা বিশ্বের মানুষ এই দিনটি উদযাপন করছে।
দিবসটি পালনে সরকার ছুটি ঘোষানা করেছে। বন্ধ রাখা হয়েছে শিল্প-কারখানা। রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক দলের কার্যালয়ে উত্তোলিত হয়েছে লাল পতাকা।
শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেষ্টুন… বিস্তারিত

‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’র ৩৬ দফা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন

নিউজ আওয়াস বিডি ডেক্স:
বাংলাদেশের প্রস্তাবিত গণতন্ত্র সনদসহ আঞ্চলিক সহযোগিতা ও সুশাসন শক্তিশালীকরণের ‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’র ৩৬ দফা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনের সমাপনী দিনে গতকাল বৃহস্পতিবার থিম্পুর গ্রান্ড এসেম্বলি হলে শীর্ষ নেতৃবৃন্দ এ অঞ্চলের সবগুলো দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রশংসা এবং এখানকার জনগণের জন্য একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া সম্মেলনে সার্ক গণতন্ত্র সনদের ধারণাকে আরো গতিশীল করতে… বিস্তারিত

সদ্য সংবাদ

আর্কাইভ

February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  
NewsHoursBD