বন্দিদশা কাটলো না সু চির
সামরিক জান্তার দেয়া শেষ ১৮ মাসের গৃহবন্দিত্ব আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। কিন্তু শুক্রবার সে আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। ৬৪ বছর বয়সী সু চি প্রায় ১৪ বছর ধরে গৃহবন্দি রয়েছেন। সু চির দল এনএলডি অবশ্য আগেই আশঙ্কা করেছিল, জান্তা সরকারের অঙ্গুলি হেলনে চলা আদালতের রায় তাদের পক্ষে নাও যেতে পারে। আপিল আবেদন খারিজের রায়ে হতাশা ব্যক্ত করেছে আমেরিকা, ইউরোপসহ দেশটিতে… বিস্তারিত
অন্তত একটি জয় চান সাকিব রোববার প্রথম ওয়ানডে
রুবেল বল করছেন, তামিম সেটা সপাটে হাঁকাচ্ছেন। সাকিব বল করছেন, মুশফিক ফরোয়ার্ড ডিফেন্স করছেন। মাশরাফি, রুবেল, শফিউলরা যখন বল করছেন, তখন পাশে দাঁড়িয়ে বোলিং কোচ চম্পকা রামানায়েকে লাইন-লেন্থ ঠিক রাখার পরামর্শ দিচ্ছেন। সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন মূল মাঠে অন্যদের নিয়ে ফিল্ডিং করছেন। দলের অনুশীলনে চিফ কোচ জেমি সিডন্সও বসে থাকেননি। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাত্রির ম্যাচে নামার আগে কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোর অনুশীলন… বিস্তারিত
বাংলাদেশ হারল তবু সান্ত্বনা মুশফিকুরের সেঞ্চুরি
আবারো হারল বাংলাদেশ। ভারত এগিয়ে গেল ১-০ তে। মুশফিকুর রহিমের শেষ বেলায় করা অনবদ্য শতকটি চট্টগ্রাম টেস্টের ফলাফলে কোনো প্রভাব রাখতে না পারলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের সীমাহীন ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পেরেছে। সম্পূর্ণ ব্যাটিং উপযোগী পরিবেশে টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকতে না পারার প্রতিযোগিতায় মেতেছিলেন আজ। সেই প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১১৩ রানে পরাজিত।
পঞ্চম দিন সকালে আগের দিনের অপরাজিত তামিম ইকবাল ও মোহাম্মদ… বিস্তারিত
আলোচনায় কুয়াশা
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর মাঠে দাঁড়িয়েই আলোচনাটা সেরে ফেললেন সাকিব আল হাসান আর কুমার সাঙ্গাকারা। ম্যাচ ঘণ্টাখানেক এগিয়ে আনার ‘আবেদন’ তোলা হবে ম্যাচ অফিশিয়ালদের কাছে। হঠাত্ই ক্রিকেটের ‘ভিলেন’ হয়ে ওঠা শীতের শিশিরকে হারাতে এর বিকল্প দেখছেন না কেউই।
ম্যাচের পর হার-জিত ভুলে দুই অধিনায়কের কণ্ঠে একই দাবি, সম্ভব হলে সিরিজের বাকি ম্যাচগুলো ঘণ্টাখানেক এগিয়ে আনা হোক। তাতে শিশিরের প্রকোপ থেকে রক্ষা পাবে ক্রিকেট। ক্ষতিগ্রস্ত হবে না পারফরম্যান্স। বাংলাদেশ অধিনায়ক সাকিবের… বিস্তারিত
সাকিব আল হাসান অধিনায়ক
ত্রিদেশীয় ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকায় শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের নাম দেখা যাবে, এমনটা মোটামুটি নিশ্চিতই ছিল। আজ বৃহস্পতিবার কেবল আনুষ্ঠানিক ঘোষণাটি এল। দেড় বছরের বিরতি আর আইসিএলের ঘটনাপ্রবাহ পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ্এলেন শাহরিয়ার নাফীস আর আফতাব আহমেদ। এর বাইরে তিন জাতি ক্রিকেটের দলে চমক বলতে তরুণ পেসার শফিউল ইসলামের অন্তর্ভুক্তি। ঘরোয়া ক্রিকেটে অব্যাহত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই তরুণ বোলার।
কিছুদিন আগে মাশরাফি… বিস্তারিত


